জনপ্রিয় ডেস্ক : বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর হামলার বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,
‘সরকার তার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে। নিরাপত্তা না
দিলে অক্ষত অবস্থায় তিনি বাড়ি ফিরতে পারতেন না।’ তবে সিটি
করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারের সময় খালেদার ওপর
হামলার ঘটনা নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে
তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত সংবাদ
সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের সমালোচনা
করে তথ্যমন্ত্রী বলেন,
‘খালেদা জিয়া তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে উসকানির বস্তুতে
পরিণত করেছেন। তাঁর উচিত, বাইরে বের না হয়ে ঘরে বসে থাকা।’ মন্ত্রী
বলেন, ‘প্রচারে নেমে তিনি (খালেদা জিয়া) নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেননি।
তাঁর দল একজন প্রার্থীকে সমর্থন দিয়েছে। অন্যান্য দলও নিজ নিজ প্রার্থীদের সমর্থন
দিয়েছে। সরকার তাঁর নিরাপত্তার বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। এ কারণেই তিনি
নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন।’
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
খালেদা জিয়ার উচিত, বাইরে বের না হয়ে ঘরে বসে থাকা : ইনু
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন