এনায়েত হোসেন সোহেল, প্যারিস : বেগম খালেদা জিয়ার উপর অব্যাহত হামলার
প্রতিবাদে মহিলা দল ফ্রান্স শাখা মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে । গতকাল
বৃহস্পতিবার বেলা ৩টায় ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রনালয়ের সামনে এ মানব বন্ধন ও
প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মহিলা দল ফ্রান্সের সভানেত্রী মমতাজ আলোর সভাপতিত্বে ও
ফ্রান্স বিএনপির সহ সভাপতি মনির খানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ফ্রান্স বিএনপির উপদেষ্ঠা সিরাজুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন ফ্রান্স বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ ,মহিলা
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেবুন নেছা;সহ সভাপতি
শামিমা আক্তার ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওমর গাজী। বক্তব্য
রাখেন,মহিলা দলের সহ সভাপতি ফরিদা জিয়া,রাসেল মাহমুদ,কাইউম সরকার,রেজাউল করিম,আরিফ হাসান,শ্যামল দাস,নাসিম আহমদ,মাসুদ আহমদ,জহিরুল ইসলাম,রুহুল আমিন,মোজাম্মেল হক,শাহীন মিয়া প্রমুখ । প্রতিবাদ সভায় বক্তারা বলেন,একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে প্রকাশ্য দিবালোকে বেগম খালেদা জিয়ার
মতো জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর বারবার এরকম আক্রমণের ঘটনা সরকারের
পৃষ্ঠপোষকতা ছাড়া ঘটানো সম্ভব নয়। এধরনের ঘৃণ্য কাজে ইন্ধন যুগিয়ে সরকার
সন্ত্রাসবাদ ও নৈরাজ্যকে জাতীয়করণ করছে, যা কোনোভাবেই
কাম্য নয়। তারা বলেন, গত ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের
মাধ্যমে ক্ষমতা দখলে রাখার পর থেকে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এই
সরকরের কর্মকান্ড ইতোমধ্যেই সহ্যের সীমা অতিক্রম করেছে। সরকারের শুভবুদ্ধির উদয়
হবে আশা প্রকাশ করে বক্তারা আরো বলেন, “লক্ষ প্রাণের
বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ নিয়ে এমন ছেলেখেলা কারোর জন্যই মঙ্গলময় হবে না।
তাই অবিলম্বে খালেদা জিয়া এবং তাঁর লোকজনের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
খালেদা জিয়ার উপর হামলার প্রতিবাদে ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রনালয়ের সামনে মহিলা দলের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ
খালেদা জিয়ার উপর হামলার প্রতিবাদে ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রনালয়ের সামনে মহিলা দলের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন