জনপ্রিয় ডেস্ক
: বিতর্কিত মেয়র লুৎফুর রহমানের বিরুদ্ধে অভিযোগ
প্রমাণিত হওয়ায় লন্ডনের টাওয়ার হ্যামলেটসের গত নির্বাচন বাতিল করে নতুন করে
ভোটগ্রহণের আদেশ হয়েছে। নির্বাচন কমিশনার রিচার্ড মাওরি বৃহস্পতিবার এই নির্দেশ
দেন বলে বিবিসিসহ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। গত বছরের নির্বাচনে
বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর বিজয়ী হওয়ার আগে থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে।
ভোটের পর চারজন ভোটার এ নিয়ে অভিযোগ করেন; যাতে
নির্বাচনে প্রভাব সৃষ্টিসহ নানা অনিয়মের উল্লেখ করা হয়। সেই অভিযোগের
পরিপ্রেক্ষিতে এই আদেশ হল। তবে লুৎফর তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে
আসছেন। এর
আগে লুৎফুরের ক্ষমতা খর্ব করে কাউন্সিলের অনুদানের অর্থ বরাদ্দ ও রাষ্ট্রীয়
সম্পত্তি বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার কাছ থেকে নিয়ে নেয় সরকার। লুৎফেুর রহমানের
বিরুদ্ধে অভিযোগ, অনিয়মের মাধ্যমে নিজের
সমর্থকদের সুবিধা দেওয়ার পাশাপাশি নিজের নির্বাচনী প্রচারে লুৎফর কাউন্সিলের অর্থ
ব্যয় করেছেন। ২০১৪ সালের নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো টাওয়ার হ্যামলেটসের
নির্বাহী মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১০ সালে তিনি প্রথম কোনো বাংলাদেশী হিসেবে
যুক্তরাজ্যের কোনো কাউন্সিলের নির্বাহী মেয়র নির্বাচিত হন।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
লুৎফুর দোষী, আবার ভোট হবে টাওয়ার হ্যামলেটসে
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন