জনপ্রিয় ডেস্ক
: ক্ষতিগ্রস্থ গাড়ি মেরামত না হওয়ায় প্রস্তুতি নিয়েও নির্বাচনী
প্রচারণায় বের হতে পারলেন না বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের
বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, খালেদা
জিয়া প্রস্তুতি নিয়ে আছেন কিন্তু ক্ষতিগ্রস্থ গাড়ি মেরামত না হওয়ায় তিনি বের হতে
পারছেন না। প্রসঙ্গত, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন
নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে বার বার হামলার
শিকার হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। সর্বশেষ বুধবার বিকেলেও
রাজধানীর বাংলামোটরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের
পক্ষে পঞ্চম দিনের মতো প্রচারণা চালাতে বুধবার বিকেলে গুলশানের বাসা থেকে বের হন
খালেদা জিয়া। নয়াপল্টনের দিকে আসার পথে বিকেল সোয়া ৫টার দিকে বাংলামোটরে একদল যুবক
লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে খালেদার গাড়িবহরে হামলা চালায়। এতে তার উপদেষ্টা ও
পুলিশের সাবেক আইজি এম এ কাইয়ুমসহ কয়েকজন আহত হন। এর
আগে, সোম ও মঙ্গলবার খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো
হয়। সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় পাঁচজন আহত হন।
ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ির গ্লাস। যুবলীগ ও ছাত্রলীগ এ হামলা চালিয়েছে বলে
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।মঙ্গলবার প্রচারণার একপর্যায়ে ফকিরাপুলে হামলার
শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। সর্বপ্রথম রবিবার উত্তরায় ঢাকা উত্তর সিটির মেয়র
প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে সরকারদলীয় সমর্থকদের বাধার
সম্মুখীন হন খালেদা জিয়া।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
প্রস্তুতি নিয়েও আজ নামছেন না খালেদা
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন