জনপ্রিয়
ডেস্ক : দেশনেত্রী
খালেদার জিয়ার গাড়ি বহরে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি),পর্তুগাল । নির্বাচনী প্রচারণা চালাতে
গিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ,যুবলীগ এবং ছাএলীগের সন্ত্রাসী নেতাকর্মীদের হামলার শিকার হওয়াই তীব্র
প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতা কর্মীরা । পর্তুগালের রাজধানী লিসবনের একটি হোটেলে ২১শে
এপ্রিল রোজ মঙ্গলবার দেশনেত্রী বেগম খালেদার জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদ এক
প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পর্তুগাল বিএনপির সিনিওর সহসভাপতি নজরুল
ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সহসাধারন সম্পাদক ইউসুফ তালুকদার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মহিন উদ্দিন, সহসভাপতি
এমদাদ মিয়া,মোহাম্মেদ লাবু সহ আরো অনেকে । বক্তারা বলেন, এটি সরকারের ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক
মানসিকতার বহিঃ প্রকাশ বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে পুলিশি পাহারা
প্রত্যাহার এবং তার গাড়িবহর থেকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা থেকেই বোঝা যায়
চেয়ারপারসনের ওপর হামলা সরকারের পূর্ব পরিকল্পনার অংশ । সিটি নির্বাচনে
পরাজয় নিশ্চিত জেনেই সরকার এ ধরনের ফ্যাসিবাদী ও সন্ত্রাসী তান্ডবের আশ্রয় গ্রহণ
করেছে, এটি সরকারের দুর্বলতারই প্রতিফলন। ২৮ এপ্রিল জনগণ
ভোটের মাধ্যমে এর জবাব দেবে এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে
বিচারের আওতায় এনে শাস্তিার দাবি জানান। সাবেক ছাএদল নেতা রনি মোহাম্মদ, আল-মাসুদ
সুমন,ইকবাল গাজী, এ বি সামাদ,এনামুল হোসাইন রতন বলেন ৩-৪ দিন আগে সরকারের মন্ত্রিরা বলেছিলেন খালেদা জিয়াকে রাস্তায় নামতে দেয়া হবে না আজকে সন্ত্রাসের মাধ্যমে তার বাস্তবায়ন করল
আওয়ামী লীগ। আর এর ফলেই প্রমানীত হয় যে, আওয়ামী লীগের
মন্ত্রিরা শেখ হাসিনার নির্দেশ ছাড়া এই কাজ করে নাই। আওয়ামী লীগের থেকে বড়
জঙ্গিবাদী দল বাংলাদেশে নাই এইটাই আজকে প্রমাণিত । আল-কায়েদা, তালেবান, আইএসআই এর মত আরেকটি সন্ত্রাসী সংগঠন
আওয়ামী লীগ। এ ধরনের হামলার পরণতি হবে খুবই ভয়াবহ যারা এ দেশের মানুষের ভোটের ও ভাতের অধিকার কেড়ে
নিয়েছে তাদের বিরুদ্ধে বেগম খালেদার জিয়ার নেতৃত্রে আন্দোলন চলবে। সভায় আরো
বক্তব্য রাখেন, পর্তুগাল বিএনপির সহসাধারন সম্পাদক আমির সোহেল,সাংগঠনিক সম্পাদক বিপ্লব মিয়া, প্রচার সম্পাদক
আমির হোসেন, ক্রীড়া সম্পাদক সেলিম
চৌধুরী,বিএনপি নেতা সাহাব উদ্দিন , সাবেক ছাএদল নেতা
সুমন হোসাইন,সাব্বির আহমেদ, মোহাম্মদ
সৌরভ, মোহাম্মদ জহির, মোহাম্মদ
জহির, জহিরুল ইসলাম, মোহাম্মদ
হাবিব,সাইফুল ইসলাম প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ২২ এপ্রিল, ২০১৫
খালেদা জিয়ার উপর হামলার পরিণতি হবে ভয়াবহ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল ,পর্তুগাল
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন