সুফিয়ান
বিন হোসাইন, করিমগঞ্জ থেকে ফিরেঃ ভারতের করিমগঞ্জ জেলার সুতারকান্দি এলাকায় প্রীতি ভলিবল
ম্যাচে বিএসএফকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। ভারতের
সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র ৫০ বৎসর পূর্তি উপলক্ষ্যে দু’দেশের
সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আয়োজিত এই প্রীতি ম্যাচে বিএসএফকে ২/০ সেটে হারিয়ে
চ্যাম্পিয়ন হয় বিজিবি। আজ সোমবার বিকেল ৪টায় ভারতের করিমগঞ্জ জেলার সুতারকান্দি
চেকপোষ্টের কাছে কয়লা ডেম্পিং এলাকায়
বিজিবি শ্রীমঙ্গল সিলেট সেক্টর ও
বিএসএফ পানিসাগর সেক্টর এর মধ্যে এই প্রীতি ম্যাচ অনুষ্টিত হয়
ম্যাচ
শেষে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ
তারিকুল ইসলাম খাঁন এবং বিএসএফ’র শীলচর সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ওপি ত্রিপাঠি
বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এছাড়াও দুই দেশের সীমান্ত রক্ষী
বাহিনী নিজেদের ঐতিহ্য ধরে রেখে নানা উপহার সামগ্রী একে অন্যের হাতে তুলে দেন। বিজিবি-বিএসএফ আয়োজিত প্রীতি এই
ভলিবল ম্যাচ উপভোগ করেন,বিজিবি ৪১ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার শাহ আলম,৫২
ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল সরদার মোঃ রেজাউল হকসহ বিজিবি ও
বিএসএফের উর্দ্ধতন কর্মকর্তাসহ শতাধিক দর্শক এবং বাংলাদেশ ও ভারতের বিভিন্ন
ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। খেলা শেষে উভয় সেক্টর কমান্ডার বলেন, এধরণের প্রীতি ম্যাচ দুই
বন্ধুপ্রতীম দেশের জনগণ ও সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সম্প্রীতি ও সুসম্পর্ক বৃদ্ধি করবে।
.jpg)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন