এনায়েত হোসেন
সোহেল,
প্যারিস : রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারকালে বিএনপির চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের ওপর হামলা এবং গাড়ি ভাংচুরের ঘটনায় নিন্দা ও
প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখা। গতকাল সোমবার বিকেলে
প্যারিসের লাসা ফিলোস্থ একটি রেস্টুরেন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী
যুবদল ফ্রান্স শাখার সভাপতি আহমেদ মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় টেলিকনফারেন্সে
বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক
সম্পাদক মহিদুর রহমান। তিনি এ হামলা কে গণতন্ত্রের উপর হামলা বলে চিন্হিত করে বলেন,
এ স্ব-সস্ত্র হামলা আইয়ামে জাহেলিয়াত কেও হার মানায়।বর্তমান অবৈধ
প্রধানমন্ত্রী লেডি হিটলার হাসিনার প্রত্যক্ষ নির্দেশে আসন্ন সিটি নির্বাচনে
সুচনীয় পরাজয় আচ করতে পেরে যে হামলা চালানো হয়েছে তাতে আবার ও প্রমানিত হলো
আওয়ামীলীগ একটি স্ব-সস্ত্র সন্ত্রাসী দল। তাদের এরকম হটকারী ভয়ভীতি প্রদর্শন এমনকি
হত্যার পরিকল্পনা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে ধমিয়ে রাখতে
পারবে না ! এ সময় তিনি ফ্রান্স যুবদলের কার্যক্রমকে আরো গতিশীল করার নির্দেশ
প্রদান করেন। ফ্রান্স যুবদলের প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিপারের
পরিচালনায় এ সময় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য ফ্রান্স বিএনপির সাধারণ
সম্পাদক এম এ তাহের বলেন, অবৈধ হাসিনা সরকার এ হামলার
মধ্য দিয়ে তাদের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে আবার ও উন্মোচিত করেছে। আওয়ামীলীগ মানুষ
পুড়িয়ে মারার মত ঘৃণ্য অপকর্মতে সরাসরি জড়িত এ স্বসস্ত্র হামলা তার উতকৃষ্ট
প্রমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফ্রান্স
বিএনপির সহ সভাপতি এইচ এম রহিম, ফ্রান্স মহিলা দলের
সভানেত্রী মমতাজ আলো,ফ্রান্স বিএনপির প্রথম যুগ্ন সাধারণ
সম্পাদক কবির হোসেন পাটোয়ারী,ফ্রান্স বিএনপির অর্থ বিষয়ক
সম্পাদক সাইফুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন,সহ সাংগ্ঠনিক সম্পাদক ফারুক হোসেন, যুব নেতা
হাসান আহমেদ,বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির,সহ বানিজ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, মহিলা নেত্রী শানু ভূঁইয়া ও ঋতু রহমান , ফ্রান্স
যুবদলের সহ সভাপতি সালাহ উদ্দিন,দফতর সম্পাদক সাইফুর
রহমান,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুনায়েদ আহমেদ নবিল ও
এস হোসেন বিপুল প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী
বাহিনীর অসভ্য ও বর্বর আচরন বাকশাল থেকে ছাড়িয়ে গেছে। শেখ হাসিনা নিলজ্জ ভাবে
মুখে গণতন্ত্রের জন্য মায়া কান্না করে দেশকে একটি অগণতান্ত্রিক, স্বৈরাচারী রাষ্টে পরিণত করে ফেলেছে। দেশের তিনবারের সাবেক
প্রধানমন্ত্রী বৃহত্তম দলের নেত্রীর শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারনাকালে হামলা
প্রমান করে শেখ হাসিনা দেশে সত্যই গণতন্ত্র চায়না। তারা বলেন,শেখ হাসিনার যদি সত্যি গণতন্ত্রের প্রতি নূন্যতম মায়া থাকে,তাহলে অবিলম্বে বেগম জিয়ার গাড়ী বহরে হামলাকারী সন্ত্রাসীদের
দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায়, তার প্রতিফল শেখ
হাসিনাকে অচিরেই ভোগ করতে হবে।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ২২ এপ্রিল, ২০১৫
খালেদা জিয়ার গাড়ি বহরে বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স যুবদল
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।
.jpg)



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন