প্যারিস : বিয়ানীবাজারের
প্রতিশ্রুতিশীল সাংবাদিক,জনপ্রিয় সাপ্তাহিক নবদ্বীপের প্রতিষ্টাতা সম্পাদক এনায়েত হোসেন সোহেল
প্যারিস - বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে
মিলেনিয়াম টিভি,বাংলা কাগজ ,শ্যামল
সিলেট ও সাপ্তাহিক নবদ্বীপের প্রতিনিধি হিসেবে সেখানে দায়িত্ব পালন করছেন। শিল্প
সাহিত্য সংস্কৃতির লীলাভূমি খ্যাত ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্প্রতি সেখানকার
বাংলাদেশী সাংবাদিকদের স্বনামখ্যাত সাংবাদিক সংগঠন প্যারিস -বাংলা প্রেস ক্লাবের
২০১৫-২০১৬ সালের কার্য নির্বাহী পর্ষদে তিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচত হোন। সাংবাদিক
এনায়েত হোসেন সোহেল ক বছর ধরে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন।অল্প সময়ের মধ্যে
তিনি সেখানে বিভিন্ন বিষয় নিয়ে নির্বিক ভাবে অনুসন্ধানী সাংবাদিকতা করে চলেছেন।
ফলে সেখানকার বাংলাদেশী কমিউনিটির সাথে তার সু -সম্পর্ক ও জনপ্রিয়তা গড়ে উঠে। তিনি
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক ও
পরবর্তিতে সভাপতি ছিলেন। সাংবাদিক সোহেল বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের
প্রতিষ্ঠাতা সভাপতিসহ অসংখ্য সামাজিক সংগঠনের বিভিন্ন পদে স্বচ্ছতা ও দক্ষতার সাথে
দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা REPORTERS
SANS FRONTIERES এর সদস্য ও ফ্রান্সে অবস্থানকারী বিশ্বের
নির্যাতিত সাংবাদিকদের সাহায্যকারী অন্যতম সংস্থা La Maison des
journalistes এর সদস্য হয়ে কাজ করছেন।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ১৩ জুন, ২০১৫
এনায়েত হোসেন সোহেল প্যারিস - বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন