সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার
প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার পরিচিত মুখ, ব্যবসায়ী
ও সংগঠক উপজেলা জাসদ-এর সাধারণ সম্পাদক জামাল আহমদ শেরুজ্জামান (৬০) এর দাফন সম্পন্ন
হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ঘটিকার সময় পৌর এলাকার হযরত গোলাবশাহ (রহঃ) শাহী ঈদগাহ ময়দানে
তার জানাজার নামাজ অনুষ্টিত হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের
জানাজার নামাজে শিক্ষক,
সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সমাজের নানা শ্রেণী পেশার
বিপুলসংখ্যক মানুষ শরিক হন। জানাজার পূর্বে প্রয়াত জাসদ নেতা শেরুজ্জামানের সম্পর্কে স্মৃতিচারণ করেন বিশিষ্টজন।
এ সময় তারা বলেন,
সদা হাস্যোজ্জ্বল, সৎ ও স্পষ্টভাষী এবং সরল প্রকৃতির
লোক ছিলেন জামাল আহমদ শেরুজ্জামান। শিক্ষা, সংস্কৃতি ও সমাজের উন্নয়নে আমৃত্যু
তিনি কাজ করেছেন। তাঁর এই অকাল মৃত্যুতে বিয়ানীবাজারবাসী একজন বন্ধুভাবাপন্ন সজ্জ্বন
ব্যক্তিকে হারালো। বক্তারা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাকে
জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। এদিকে সিলেট বিভাগ উন্নয়ন
পরিষদের সহ সভাপতি,উপজেলার প্রবীণ খেলোয়াড় সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও জাসদ নেতা শিক্ষানুরাগী জামাল আহমদ শেরুজ্জামানের আকস্মিক
মৃত্যুতে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনও মরহুমের আত্মার মাগফিরাত কামনা
করে শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজারের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী
ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-এর সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় সংসদের
বিরোধী দলীয় হুইপ আলহাজ মো. সেলিম উদ্দিন এমপি,বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান
আতাউর রহমান খাঁন,
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি দানবীর ড. রাগীব আলী ও সাধারণ
সম্পাদক ওয়েছুর রহমান চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ
সম্পাদক ও মরহুমের বাল্যবন্ধু লোকমান আহমদ,শিক্ষাবিদ আলী আহমদ,সিলেটের প্রাক্তন
সিভিল সার্জন ও সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি ডা. ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক
এডভোকেট মহব্বত খাঁন,
সিলেট জেলা জাসদের সভাপতি আলহাজ কলন্দর আলী,ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জেলা জাসদ নেতা আলা উদ্দিন আহমদ মুক্তা,সোলেমান আহমদ,হুমায়ুন কবির,আব্দুল মতিন, গোলাপগঞ্জ
উপজেলা জাসদ নেতা তাজ উদ্দিন, কসবা খাসা গ্রাম কমিটির আহ্বায়ক আব্দুস ছাত্তার, বিয়ানীবাজার
উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, সহ সভাপতি আলহাজ নাজিম উদ্দিন, সাংগঠনিক
সম্পাদক আহমদ হোসেন বাবুল,
তথ্য সম্পাদক ছালেহ আহমদ বাবুল, হারুনুর রশীদ
দিপু, আবু তাহের শিকদার,
পৌর আ’লীগ সভাপতি শামছুল ইসলাম,সাধারণ সম্পাদক এবাদ আহমদ, উপজেলা যুবলীগের
আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটু, যুগ্ম আহবায়ক ছফর উদ্দিন লোদী,বিয়ানীবাজার
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাত, উপজেলা জাসদের সভাপতি মজির উদ্দিন
আনসার,গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রফিক উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক
নজরুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাসিব জীবন, সাংবাদিক
শরিফুল হক মন্জু,
গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আবু আহমদ সাহেদ, গোলাবশাহ কিশোর সংঘের সভাপতি আফজাল হোসেন সাজু, সাংবাদিক
হাসানুল হক উজ্জল,ছাদেক আহমদ আজাদ,
মাছুম আহমেদ,এম সিন উদ্দিন, রাগীব মাহমুদ
তাপাদার,সুফিয়ান আহমদ প্রমুখ। উল্লেখ্য, বিয়ানীবাজার
পঞ্চখন্ড হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবক সদস্য, রাজনীতিক,ব্যবসায়ী
ও সংগঠক জামাল আহমদ শেরুজ্জামান (৬০) গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর একটি হাসপাতালে
হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ
অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ১৩ জুন, ২০১৫
Home
বৃহত্তর সিলেটের সংবাদ
বিয়ানীবাজার উপজেলা জাসদ নেতা শেরুজ্জামানের দাফন সম্পন্ন শিক্ষামন্ত্রী,তথ্যমন্ত্রী,হুইপসহ বিভিন্ন মহলের শোক
বিয়ানীবাজার উপজেলা জাসদ নেতা শেরুজ্জামানের দাফন সম্পন্ন শিক্ষামন্ত্রী,তথ্যমন্ত্রী,হুইপসহ বিভিন্ন মহলের শোক
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন