জনপ্রিয় ডেস্ক : সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার অন্যতম
আসামি সৌদি আরবে আটক কামরুল ইসলামের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল। পুলিশের আন্তর্জাতিক সংগঠন
ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশিত ‘রেড নোটিশে’ কামরুলের ছবিসহ যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল
ব্যুরোর সহকারী মহাপরিদর্শক (এআইজি) মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, ‘সৌদি আরবের রিয়াদ এনসিবি
শাখা বাংলাদেশের কাছে কামরুলের ব্যাপারে রেড নোটিশ জারি করার অনুরোধ করে। দুই দিন আগে
ফ্রান্সে ইন্টারপোলের সদর দপ্তরে কামরুলের বিষয়ে তথ্য দেয়া হয়েছিল। মঙ্গলবার ইন্টারপোলের
ওয়েবসাইটে কামরুলের ব্যাপারে রেড নোটিশ জারি করার তথ্য প্রকাশ হয়।’ তিনি আরো বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ
এনসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা
চলছে।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫
রাজন হত্যাকারী কামরুলের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
Tags
# আলোচিত সংবাদ
# দেশের খবর
About JONOPRIO24
দেশের খবর
Labels:
আলোচিত সংবাদ,
দেশের খবর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন