রনি মোহাম্মদ (ওয়ারর্সো,পোল্যান্ড): ঈর্ষা, বিদ্বেষ, বর্ণ,
অনৈক্য-দূরত্ব ও বিভাজনের সকল প্রবণতা ভুলে গিয়ে মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব
ঈদুল ফিতর বছর ঘুরে ফিরে এলো আবার আমাদের মাঝে। আর বিশ্বের সকল মুসলিমরা এই দিনে মেতে
ওঠে অনাবিল আনন্দে দেশে বিদেশে সকল জায়গায়। বিদ্রহী আর মানবতার কবি কাজী নজরুল ইসলামের
রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ এই মর্মভাষ্যকে ধারন করে ব্যাপক উৎসহ এবং উদ্দীপনার
মধ্যদিয়ে ১৯ই জুলাই পোল্যান্ডের রাজধানী ওয়ারর্সোর হোটেল প্রোফেসরকির বলরুমে বাংলাদেশ
এসোসিয়েশন ইন পোল্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হলো জমকালো এক ঈদ পুনর্মিলন'২০১৫ অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন ইন পোল্যান্ডের সভাপতি বিশিষ্ট চিকিত্সাবিদ জনাব
ডক্টর খলিলুল কাইয়ুমের সভাপতিত্তে এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান তুহিনের
পরিচালনায় উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ডক্টর সাজেদুল
হক, পোল্যান্ড বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে ‘ওয়ারর্সোর
বাংলা বন্ধু’ খ্যাতি সাধারণ সম্পাদক মুরাদ হোসাইন
খান, সিনিয়র সহ-সাধারন সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, অর্থ
সম্পাদক শাহজাহান সরকার,
প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, কার্যকরী কমিটির সিনিয়র
সদস্য মোঃ সিদ্দিকুর রহমান, হাসান আব্দুল কাইয়ুম এবং তরুণ উদ্যোক্তা শেখ এরশাদুর রহমান,
ইকবাল হোসেন এবং মাসুদ করিম। অনুষ্ঠানের শুরুতে বক্তরা সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়
করেন এবং অনুষ্ঠানে লোকসমাগমের উৎসহ এবং উদ্দীপনার উপস্তিতি দেখে এক সময় মনে হচ্ছিল
পোল্যান্ডের বুকে এ যেন এক টুকরো বাংলাদেশ। আর তখনই সকলেই ভুলে যায়, দেখে যেন মনেই
হচ্ছিলোনা আমরা পোল্যান্ডের বসবাসরত প্রবাসী বাংলাদেশী।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশ এসোসিয়েশন
ইন পোল্যান্ডের পক্ষ থেকে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, বরাবরের মত আগত বিদেশী অতিথি
ব্যাক্তিবর্গ ও সকল প্রবাসী অতিতিবৃন্দকে বাঙালীদের ঈদ উৎসবের বিভিন্ন ধরনের দেশী-বিদেশী
খাবার ও নৈশভোজ পরিবেশন করা হয় এবং পরিশেষে বাংলাদেশ এসোসিয়েশন ইন পোল্যান্ডের সভাপতি
ডক্টর খলিলুল কাইয়ুম সকল প্রবাসীদেরকে অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানান।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন