জনপ্রিয় ডেস্ক : বরিশাল সদর উপজেলার জাগুয়ার শের-ই বাংলা বাজারে
কালিজিরা নদীর ওপরে নির্মিত সেতু বালুভর্তি কার্গোর ধাক্কায় ভেঙে পড়েছে। এতে
ব্রিজ পার হতে থাকা চাঁনবরু বিবি নামের এক নারী নদীতে পড়ে আহত হয়েছেন। তাকে উদ্ধার
করে হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার দুপুর
১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় দুই নারী নিখোঁজ হয়েছেন এমন
গুজব ছড়ালেও দুই ঘণ্টা পর তাদের খোঁজ মিলেছে। তবে ব্রিজ ভেঙে কার্গোটির উপরে
পড়লেও কার্গোর কেউ হতাহত হয়নি। জাগুয়া ইউনিয়নের
চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী জানান,
বালু বোঝাই কার্গো ব্রিজের নীচ দিয়ে যাবার সময় পিলারে ধাক্কা লেগে ব্রিজটি ভেঙে
নদীতে পড়ে যায়। এ সময় ব্রিজ পাড় হতে থাকা চাঁনবরু বিবি নামের এক নারী নদীতে পড়ে
আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ সময় জাহানারা বেগম ও রেহেনা বেগম
নামে দুই নারী নিখোঁজের গুজব ছাড়ালেও হলে ঘটনার ২ ঘণ্টা পর তাদের সন্ধান মেলে।
ব্রিজে ওঠার আগেই দুর্ঘটনা ঘটায় তারা অন্যত্র চলে গিয়েছিলেন। চেয়ারম্যান
জানান, ব্রিজ ভেঙে যাওয়ায় বরিশাল ও ঝালকাঠী এলাকার কয়েক হাজার বাসিন্দা পারাপারের
সমস্যায় পড়েছেন।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ৩ জুলাই, ২০১৫
কার্গোর ধাক্কায় ভেঙে পড়লো ব্রিজ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন