জনপ্রিয় ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী গাজীপুরের কাশিমপুর কারাগারে
বন্দী জীবন কাটাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কারাগারে অধিকাংশ সময় নামাজ-কালাম পড়ে
সময় কাটছে তার। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ধর্মীয় বই পড়ছেন। পত্রিকা পড়ে ও
টেলিভিশনের খবর দেখে দেশের চলমান পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন। প্রতি সপ্তাহে
পরিবারের সদস্যরা এসে তার সঙ্গে স্বাক্ষাৎ করেন। কারাগারের দেওয়া খাবার খেয়েই
থাকছেন তিনি। কারাগার সূত্র জানায়, কারাগারের দেওয়া খাবারই খাচ্ছেন তিনি।
কারাগারের দেওয়া ইফতারের ব্যাপারে তার কোন অভিযোগ নেই। সেহেরিতে তাকে গরম খাবার
দেওয়া হয়। তাকে মাছ, গোশত, সবজি, ডাল, মোটা চালের ভাত সরবরাহ করা হয়। গত বছরের
রমজান মাসে ইফতারে সাঈদীর জন্য বরাদ্দ ছিল ২৮ টাকা। মোট সাতটি আইটেম-ছোলা, খেজুর,
পেয়াজু, মুড়ি, জিলাপী, খেজুর, লেবুর শরবত ও কলা দিয়ে ইফতার সারেন। তবে এবার তার
ইফতারের বাজেট ১৯ টাকা ৬০ পয়সা। সূত্রটি আরো জানায়, সাঈদী সেহেরির সময় উঠে
তাহাজুত্তের নামাজ আদায় করেন, পরে সেহেরি খেয়ে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েন।
সকালে ঘুম থেকে ওঠে কোরআন তেলাওয়াত করেন। কাশিমপুর পার্ট-১ এর জেলার মো. ফরিদুর
রহমান রুবেল বলেন, কারাগারে সাঈদী ভালো আছেন। রমজান মাসে এই বয়সে একজন মানুষ কি আর
করবে। আল্লাহ-বিল্লাহ করে সময় কাটান। কারাগারের দেওয়া খাবারই খান। এছাড়াও প্রিজন
ক্যান্টিন থেকে পছন্দমত খাবার কিনেও খান। তার বর্তমান শারীরিক অবস্থা ভালো। উল্লেখ্য,
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেয়া
মৃত্যুদন্ডের রায় কমিয়ে আমৃত্যু কারাদন্ড দেন আপিল বিভাগ।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ৩ জুলাই, ২০১৫
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন