জনপ্রিয় ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয়
তায়িজ প্রদেশে সৌদি আরবের বর্বর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সৌদি আরব এ হামলা চালায়। নাম
প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জনিয়েছে, আল-মুখা জেলায় সৌদি বিমান থেকে ২০০টি
আবাসিক ইউনিটের ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব ভবনে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার
ও টেকনিশিয়ান বাসবাস করতেন।আল-মাসিরা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানাচ্ছে, শুক্রবারের
বিমান হামলায় অন্তত ১৫০ জন আহত হয়েছে। ওই এলাকা থেকে আসা খবরে বলা হচ্ছে-বিমান হামলায়
নিহতদের বেশিরভাগই এতটাই মারাত্মকভাবে পুড়ে গেছে যে, তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না।
নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক লোকজন রয়েছেন।বোমা হামলায় বহু ভবন বিধ্বস্ত
হওয়ায় উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এছাড়া, উদ্ধার কর্মীদের
ওপরও সৌদি আরব কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ২৫ জুলাই, ২০১৫
ইয়েমেনে সৌদি আরবের ভয়াবহ হামলা: নিহত ১২০
Tags
# আন্তর্জাতিক সংবাদ
About JONOPRIO24
আন্তর্জাতিক সংবাদ
Labels:
আন্তর্জাতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন