জনপ্রিয় ডেস্ক : বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী
সার্বজনীনভাবে পালনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহযোগিতা কামনা করে আওয়ামী
লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর এই মৃত্যু
দিবসটি সার্বজনীনভাবে পালনে সাহায্য করুন, তাহলে আমরা গণতন্ত্রের অভিযাত্রায় একধাপ
এগিয়ে যাব।শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক
গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সুরঞ্জিত বলেন,
গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতিতে ফিরে এসেছে বিএনপি। দলটি এখন বিভ্রান্তির রাজনীতি
থেকেও ফিরে আসবে।খালেদা জিয়াকে উদ্দেশে করে তিনি বলেন, এবার আসুন, আমরা একটি
নতুন সূচনা করি। সংগঠনের সভাপতি এমদাদুল
হক সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া,
নৌকা সমর্থক গোষ্ঠীর মহাসচিব হুমায়ূন কবির মিজি উপস্থিত ছিলেন।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ২৫ জুলাই, ২০১৫
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনে খালেদা জিয়ার সহযোগিতা চাইলেন সুরঞ্জিত
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন