জনপ্রিয় ডেস্ক : হাতে
লেখা পাসপোর্ট ব্যবহারের কোন সুযোগ থাকছে না আগামী ২৪ নভেম্বরের পর থেকে। সেসময় থেকে
মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বাধ্যতামূলক করা হয়েছে। আইসিএও এর নির্দেশনা অনুযায়ী এমআরপি ছাড়া বিদেশ গমন
করা যাবে না। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের দেশে আসতে সমস্যা হবে।
এ কারণে দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নেয়ার
জন্য বলা হয়েছে। বুধবার সচিবালয়ে বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অ্যাসোসিয়েশন
অর্গানাইজেশনের (আইসিএও) নির্দেশ মতে এমআরপি প্রদানের অগ্রগতি সমস্যাবলী ও আইসিএও এর
স্ট্যান্ডার্ড বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আইসিএও এর নির্দেশনা মতে হাতে লেখা পাসপোর্টের মেয়াদ
আগামী ২৪ নভেম্বর শেষ হবে । বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ওই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব
করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের
মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব
খোরশেদ আালম চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ২৯ জুলাই, ২০১৫
হাতে লেখা পাসপোর্ট বাতিল হচ্ছে নভেম্বরেই
Tags
# জাতীয় সংবাদ
About JONOPRIO24
জাতীয় সংবাদ
Labels:
জাতীয় সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন