জনপ্রিয় ডেস্ক : সালাহউদ্দিনের ফাঁসির রায়ে ‘মর্মাহত’ বিএনপি। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের
দেওয়া ফাঁসি আপিল বিভাগ বহাল রাখায় বিএনপি মর্মাহত। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার
জমির উদ্দিন সরকার রায়ের পর বিবিসি বাংলাকে- তার প্রতিক্রিয়ায় এ কথা জানান।
তিনি বলেন, ‘রায়ে আমরা হতাশাগ্রস্ত, দুঃখিত ও মর্মাহত।’ তবে রিভিউ করা হলে এ রায় টিকবে না বলেও আশা
প্রকাশ করেন জমির উদ্দিন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস
যার ওপর ভিত্তি করে রায় হয়েছে, আশা করি রিভিউ করা হলে এ রায় টিকবে না। রিভিউ হলে হয়তো
সুপ্রিম কোর্টের বিচারকরা তাদের বিবেচনায় রায় পাল্টাতেও পারেন।’ সাবেক এই স্পিকার বলেন, ‘সালাহউদ্দিন কাদের চৌধুরী মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার
দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একজন সোচ্চার কণ্ঠের কার্যকর বিরোধী দলীয় নেতা ছিলেন।’উল্লেখ্য, বুধবার সকালে মানবতাবিরোধী অপরাধে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদ-াদেশ বহাল রেখেছে সুপ্রিম
কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচার সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের পূর্ণাঙ্গ
বেঞ্চ এই রায় দেয়।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন