জনপ্রিয় ডেস্ক : বাংলাদেশ
ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী
উদ্যানে ২ দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল অনুষ্ঠান শুরু
হয়। এরপর সম্মিলিত দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।বরাবরের মতোই এবারের সম্মেলনেও প্রধানমন্ত্রী
শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক
সিদ্দিকী নাজমুল আলম। ছাত্র সংগঠনটির সাবেক নেতারাও উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। সম্মেলনে
উদ্বোধনের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসবে কাউন্সিল অধিবেশন। এতে সংগঠনের নতুন নেতৃত্ব
নির্বাচন করা হবে।২ বছর অন্তর সম্মেলনের কথা থাকলেও এবার ৪ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত
হচ্ছে।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ২৫ জুলাই, ২০১৫
ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন