জনপ্রিয়
ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিকিৎসার জন্য আবারও ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠনের
নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বোর্ডকে ১২ জুলাই বিকেল ৩টার মধ্যে
ফখরুলের স্বাস্থ্য বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে তার জামিনের বিষয়ে
আদেশের জন্য ১৩ জুলাই দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি
সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে
ফখরুলের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন,ব্যারিস্টার মাহবুব উদ্দিন
খোকন উপস্থিত ছিলেন।অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে
আলম। গত ২৯ জুন চেম্বার বিচারপতির আদালতে মির্জা ফখরুলের জামিন স্থগিতের আবেদন
করেন রাষ্ট্রপক্ষ। গত ২১ জুন বিচারপতি মো. রোজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের
হাইকোর্ট বেঞ্চ পল্টন থানার এই ৩ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেন।
নাশকতার অভিযোগে জানুয়ারির ৪ ও ৬ তারিখে পল্টন থানায় এ তিনটি মামলা দায়ের করে
পুলিশ। এদিকে গত ২৮ জুন পল্টনের দুটি এবং মতিঝিলের এক মামলায় ফখরুলের জামিন বহাল
রাখেন আপিল বিভাগ। চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর ও
বিস্ফোরক দ্রব্য আইনে এসব মামলা দায়ের করা হয়।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
মির্জা ফখরুলের চিকিৎসার জন্য আবারও ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন