বাহার
উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব : সৌদি আরব রিয়াদে প্রবাসী
সাংবাদিক ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি গনমাধ্যমে কর্মরত
সাংবাদিকদের সংগঠন “সৌদি আরব প্রবাসী সাংবাদিক
ফোরামের (প্রসাফ) উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। সোমবার
(৬ জুলাই) রিয়াদের বাথা আইরিশ হলো রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে
সভাপতিত্ব করেন প্রসাফ সভাপতি মোহাম্মদ আবুল বশির। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক
মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপ সচিব মিজানুর রহমান।
বিশেষ
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদস্থ কুমিল্লা সমিতির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশি পণ্য আমদানীকারক সমিতি রিয়াদের সভাপতি কাপতান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান খান, হানিফ মুন্সি, জয়নাল আবেদীন বাকের, আকসিরুর রহমান, প্রকৌশলী নাজিম উদ্দিন, শহীদুল ইসলাম, সাহিদুল ইসলাম সাহিদ, মাসুদ পারভেজ, মোহাম্মদ সোহাগ, আলমগীর হোসেন প্রমুখ। প্রসাফের
সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, অর্থ সম্পাদক
আলহাজ আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, তথ্য প্রযুক্তি
সম্পাদক আব্দুল হালিম নিহন, সহ অর্থ সম্পাদক কামাল হোসেন
বাঙ্গালী, সদস্য শাহজালা ভুট্টু, আবুল
কালাম আজাদ লিটন এসময় উপস্থিত ছিলেন। সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপুর্বের
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভা ও ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য
শীর্ষক আলোচনা উপস্থাপন করেন মাওলানা আব্দুস সালাম। সৌদি
আরবে থেকে বাংলাদেশি গণমাধ্যমে সৌদি প্রবাসীদের কথা তুলে ধরায় সাংবাদিক ফোরাম
প্রসাফের প্রশংসা করে উপ সচিব বলেন, প্রবাসী সাংবাদিকরা
তাদের নির্ধারিত ডিউটি
করার পর বাংলাদেশিদের সুখ-দুঃখের কথা তুলে ধরছে শুনে অত্যান্ত ভালো লাগলো।তিনি আরও
বলেন, এখানে এখানে থেকে সঠিক সংবাদ সংবাদ
পরিবেশনের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে জোড়ালো ভুমিকা রাখতে পারে। তিনি দেশে গিয়ে সৌদি আরবে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেটে প্রেস উইং
খোলার বিষয়টি যথাযথ কতৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন এই কর্মকর্তা ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন