এনায়েত হোসেন সোহেল,ফ্রান্স : সিলেটে
শিশু রাজন হত্যার প্রতিবাদে প্যারিসের আইফেল টাওয়ার সংলগ্ন মানবাধিকার চত্বরে মানব
বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সামাজিক সংগঠন উই - এ
মানব বন্ধনের আয়োজন করে। সংগঠনের সভাপতি আউয়াল রহমান দ্বীপের সভাপতিত্বে সাধারণ সম্পাদক
জাকারিয়া মিঠু ও প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহিরের পরিচলায় মানব বন্ধনে
একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন,ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্ঠা মিজানুর রহমান মিন্টু,বঙ্গবন্ধু
পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,সাংবাদিক মান্নান আজাদ,সাংবাদিক অধাপক
অপু আলম,প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন সোহেল,ফ্রান্স
মহিলা দলের সভানেত্রী মমতাজ আলো,সাংবাদিক সাইদুল ইসলাম অপু,সাংবাদিক মাম হিমু,সাংবাদিক
সৈয়দ সাহিল,সাংবাদিক নয়ন মামুন,সাংবাদিক দোলন মাহমুদ , বিভাগ এসোসিয়েশনের সাংস্মৃতিক
সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ। মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,শিশু রাজনকে
নির্মম ভাবে হত্যাকারীদের উপযুক্ত শাস্তি হতে হবে অন্যথায় শিশু নির্যাতন বন্ধ হবেনা।
রাজন হত্যাকান্ডে জরিত ঘাতকদের দৃষ্টান্ত মূলক শাস্তি হলেই সিলেটবাসী শান্তি পাবে।
সেই সাথে শহীদ রাজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে একটা স্মৃতিসৌধ নির্মান করার উদাত্ব
আহ্বান জানান। বক্তারা শিশু রাজনের বর্বর হত্যাকারীদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের
দাবি জানান। মানব বন্ধনে মানবতাবাদী পুথি পাঠ করেন,পুথি শিল্পী কাব্য কামরুল। এ সময়
উপস্থিত ছিলেন,আব্দুল আজিম,আফজল হোসেন,মুস্তাক আহমদ,হুমাউন রশিদ,মইনুল ইসলাম প্রমুখ
।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২০ জুলাই, ২০১৫
শিশু রাজন হত্যার প্রতিবাদে প্যারিসে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন