মোঃ কামরুজ্জামান, তুলুজ,ফ্রান্স : ফ্রান্সের তুলুজের রন্ধন
শিল্পে স্বর্ণপদক প্রাপ্ত, তুলুজের প্রবীণ ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধাভাজন, বাংলাদেশী
কমিউনিটি এসোসিয়েশন, তুলুজ, ফ্রান্স প্র্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা, কমিউনিটির প্রাণ
পুরুষ ও সংগঠনের বর্তমান প্রধান উপদেষ্টা জনাব মোস্তফা মিয়া ১২ই আগস্ট বুধবার, সকাল
৭ ঘটিকায় ফ্রান্সের তুলুজের ক্লিনিক দো পার্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল
করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফেরাত কামনার জন্য
সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন ।আমীন । মরহুমের
বাংলাদেশে গ্রামের বাড়ী সিলেট জেলার ওসমানী নগর থানা, তিন নং পশ্চিম পইলনপুর ইউনিয়ন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে সহ বহু আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী
রেখে গেছেন। বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন, তুলুজ, ফ্রান্স এর সভাপতি ফখরুল আকম সেলিম
সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোকাহত, তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা
এবং তার রুহের মাগফেরাত কামনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন । কমিউনিটির পক্ষ থেকে
আজ রাতে এক জরুরি সভার আহ্বান করা হয়েছে । তার মৃত্যুতে তুলুজ সহ পুরো ফ্রান্স জুড়ে
বাংলাদেশী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির তাজিম উদ্দিন খোকন, জাহাজ্ঞির
হোসেন, শাকের চৌধুরী, ফেরদৌস খান, জসিম তালুকদার, ফারুক হোসেন, মোঃ শেখ ফরিদ,অনু রোজারিও,
জোসেফ কস্তা ও হিলারি মিনজ সহ প্রবাসী বাংলাদেশীরা কমিউনিটিতে তার অনবদ্য অবদানের জন্য,
কৃতজ্ঞতার সহিত তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরন করছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি
গভীর সমবেদনা জানিয়েছেন ।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
শোক সংবাদ
ফ্রান্সের তুলুজে রন্ধন শিল্পে স্বর্ণপদক প্রাপ্ত কমিউনিটি ব্যক্তিত্ব মোস্তফা মিয়া আর নেই
ফ্রান্সের তুলুজে রন্ধন শিল্পে স্বর্ণপদক প্রাপ্ত কমিউনিটি ব্যক্তিত্ব মোস্তফা মিয়া আর নেই
Tags
# কমিউনিটির সংবাদ
# শোক সংবাদ
About JONOPRIO24
শোক সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ,
শোক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন