জনপ্রিয়
ডেস্ক : সম্পদের বিবরণ
দাখিল না করায় দুদকের দায়ের করা মামলায় দৈনিক আমার দেশ প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক
মাহমুদুর রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা,
অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের
আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার এই রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ
থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মার্চ সম্পদের বিবরণ দাখিলের জন্য মাহমুদুর রহমানকে নোটিশ
দেয় দুদক। নোটিশের জবাব না পাওয়ায় একই বছরের ১৩ জুন গুলশান থানায় দুদকের উপ-পরিচালক
নূর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় একই বছরের ১৫ জুলাই আদালতে
অভিযোগপত্র দাখিল করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৩ চলতি বছরের ২৮ এপ্রিল মাহমুদুর রহমানের
বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
মাহমুদুর রহমানের ৩ বছরের কারাদণ্ড
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন