জনপ্রিয় ডেস্ক : ১৯৯১ সনের কুষ্টিয়া- ২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না
পেয়ে বর্তমান তথ্যমন্ত্রী জাসদ নেতা জনাব হাসানুল হক ইনু বিএনপির মনোনয়নের জন্য
সম্ভবত ২৩ মার্চ ১৯৯১ সনে সস্ত্রীক বেগম খালেদা জিয়ার সংঙ্গে দেখা করেছিলেন।
কিন্তু সেদিন বঙ্গবন্ধুর সরকারের বিরুদ্ধে ৭১ উত্তর বিভিন্ন অপ তৎপরতা ও বিশেষ করে
১৯৭৫ সনের ৭ নভেম্বর সেনাবাহিনীর অফিসারদের হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে
তখন কোন পাত্তা দেয় নাই। তবে তার পিড়াপীড়িতে পরবর্তী ১০টি আসনের উপনির্বাচনে তাকে
মনোনয়ন দেয়া হবে বলে বিএনপির পক্ষথেকে আশ্বাস দেয়া হয়। কিন্তু ইনু সাহেব সে
আশ্বাসের অপেক্ষা না করে জাসদের মশাল মার্কা নিয়ে নির্বাচন করে বিএনপির প্রার্থী
বাকশাল আমলের গভর্নর আব্দুর রউফ চৌধুরীর নিকট বিপুল ভোটে ভরাডুবি খান। ইনু সাহেব
বিএনপির কাছ থেকে মনোনয়ন চাওয়ার পূর্বে আওয়ামী লীগের দ্বারে দ্বারেও ঘুরেছিলেন এবং
আওয়ামী লীগের সভানেত্রীর সঙ্গেও দেখা করেছিলেন কিন্তু সেখানেও কোন ইতিবাচক সাড়া
পান নাই। (ফেসবুক থেকে নেওয়া )
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ৩ আগস্ট, ২০১৫
ইনু সাহেব বিএনপির মনোনয়ন চেয়েছিলেন
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন