সুফিয়ান বিন হোসাইন,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারে কর্মরত
কয়েকজন সাংবাদিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও আপত্তিকর মন্তব্যের
জের ধরে বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়রী (জিডি) দায়ের করা হয়েছে। রোববার রাতে সাংবাদিকদের
পক্ষে দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি সুফিয়ান আহমদ বাদী হয়ে থানায়
এ সাধারণ ডায়রী দায়ের করেন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবের আহমদ
ডায়রীটি গ্রহণ করে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে দোষীকে আইনের আওতায় নিয়ে আসা হবে
বলে জানান। জানা যায়, ফেসবুকে আসাদ উজ জামান
নামক একটি আইডি থেকে জনৈক প্রতারক ও দূষ্কৃতিকারী স্থানীয় ইত্তেফাক প্রতিনিধি আব্দুল
খালিক, সিলেটের ডাক প্রতিনিধি ছাদেক আহমদ আজাদ ও দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি সুফিয়ান
আহমদের নামে অশালীন, কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করে সর্বত্র ছড়িয়ে দেয়। তাছাড়া
ওই আইডি থেকে বিয়ানীবাজারে কর্মরত অন্যান্য সাংবাদিকদের নিয়েও বিগত দিনে কুরুচিপূর্ন
মন্তব্য করা হয়। যা সাংবাদিকদের দৃষ্টিগোচর হলে প্রবল আপত্তির মুখে মন্তব্যগুলো মুছে
দেয়া হয়। কিন্তু সম্প্রতি একই ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে উল্লেখিত সাংবাদিকদের নিয়ে
অশ্রাব্য মন্তব্য করছে। বিষয়টি অনেকের নজরে আসলে সাংবাদিকদের পক্ষ থেকে থানায় সাধারণ
ডায়রী (নং ৯২/০২-০৮-১৫) করার সিদ্ধান্ত নেয়া হয়। বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর
রহমান,সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামসহ উপজেলার সাংবাদিকবৃন্দ মহল বিশেষের এ
ধরণের কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
এবং এই ঘৃণ্যকাজের সাথে যে ব্যক্তিই জড়িত হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক
শাস্তি দাবী জানান।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ৩ আগস্ট, ২০১৫
বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন