এনায়েত হোসেন সোহেল,প্যারিস,ফ্রান্স : প্যারিস-বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের
সাথে প্যারিসে আগত বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক মাহমুদ হাফিজের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গার দো নোর্দে অবস্থিত প্যারিস-বাংলা প্রেসক্লাবের কার্যালয়ে
এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহিরের সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়
বক্তব্য রাখেন আমি ভয়েজের চেয়ার ম্যান এইচ এম হায়দার , লেখক খান আনোয়ার হোসেন,প্যারিস-বাংলা
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লুত্ফুর রহমান বাবু, বিশিষ্ট পুথি শিল্পী কাব্য
কামরুল,প্যারিস-বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক নয়ন মামুন,প্রকাশনা সম্পাদক দোলন
মাহমুদ, ফরিদ আহমদ পাটুয়ারী রনি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রচেষ্টা এড মিডিয়া চেয়ারম্যান
মোজাফফর হোসাইন দিপু। মতবিনিময় কালে বক্তারা বলেন, প্রবাসে কিংবা দেশে যেখানেই একজন
সাংবাদিক অবস্থান করেন না কেন দেশ ও মাতৃকার জন্য তার রয়েছে অতীব ণ্ডরুত্বপূর্ণ ভূমিকা।
তাই প্রবাসেও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন ও লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে । জাতি
হিসেবে সেটাই আমাদের গৌরবপূর্ণ প্রতিভূ এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাথে সাংবাদিক মাহমুদ হাফিজের মতবিনিময়
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন