এনায়েত হোসেন সোহেল ,ফ্রান্স : ফ্রান্স তৃণমুল বিএনপি ও
যুবদল শাখা,র আয়োজনে খালেদা জিয়ার ৭০তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে
প্যারিসের ক্যাথসীমায় গ্রাম বাংলা রেষ্টুরেন্টে বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে
জন্মদিন পালন করা হয়।এ সময় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বেগম খালেদা
জিয়ার ৭০তম জন্মদিনের কেক কাটা হয়। যুবদল ফ্রান্স শাখার সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে
ও তৃণমুল বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুর রহমান রাসেল ও ফ্রান্স যুবদলের সাধারণ সম্পাদক
আব্দুর রব রাণার যৌথ পরিচলানায় আলোচনা সভায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঢাকা
জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবির পল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন
তৃণমুল বিএনপি ফ্রান্সের সভাপতি ইকবাল হোসেইন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
ফ্রান্স বিএনপি সহ সভাপতি খাঁন মনির হোসেন,ফ্রান্স বিএনপির প্রচার সম্পাদক শ্যামল দাস
সানী,ফ্রান্স যুবদলের সিনিয়র সহ সভাপতি নাসিম আহমদ,সাংগঠনিক সম্পাদক সালা উদ্দীন বালা,তৃণমুল
বিএনপি সহ সভাপতি লেলিন আহমদ,নাঈম আহমদ,খোরশেদ আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
আলোচনা সভায় এ সময় ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য দেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক
ব্যারিস্টার নাসিম উদ্দিন আহমেদ অসীম। আলোচনা সভায় বক্তারা বলেন,১৫ ই আগষ্ঠে শেখ মুজিবের
পক্ষে কোন আওয়ামীলীগ নেতাকর্মী মাঠে নামেনি। যদি শেখ মুজিব এত জনপ্রিয় হতেন তাহলে কেন
কোন লোকজন তার পক্ষে কথা বললোনা। বাংলার জনগন খুশি হয়েছিল উল্লেখ করে তারা বলেন, আমরা
শেখ মুজিবকে আওয়ামীলীগ নেতা হিসাবে মানি তবে জাতির পিতা দূরের কথা জনক ও বলা যাবেনা।
এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার সু-স্বাস্হ্য কামনা করেন এবং বর্তমান সরকারকে অবৈধ
আখ্যায়িত করে অবিলম্বে ক্ষমতা থেকে প্রত্যাহারের দাবী জানান। শেষে বিএনপি চেয়ারপার্সন
এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
ফ্রান্স তৃণমুল বিএনপি ও যুবদল শাখার আয়োজনে খালেদা জিয়ার ৭০তম জন্মদিন পালন
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন