এনায়েত হোসেন সোহেল,প্যারিস : ফ্রান্স বর্হিবিশ্বে বাংলাদেশের
অবৈধ সরকারকে হঠানোর আন্দোলন জোরদার করতে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রচারাভিযান
চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আইফেল টাওয়ারের মানবাধিকার চত্বরে মহিলা দল ফ্রান্স
শাখার নেত্রীবৃন্দ কর্তৃক এ প্রচারাভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দেশের নাগরিকদের
হাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রচার পত্র বিলি করা হয়। সারা দেশে সরকারের
পদলেহনকারী পুলিশ,র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের অবাধে
খুন ,গুম,রাহাজানি ,জুলুম নির্যাতন ,সাংবাদিক নির্যাতন,শিশু হত্যা বন্ধ সকল দলের অংশ
গ্রহনের মাধ্যমে সর্বজনীন,বৈধ ও গ্রহণযোগ্য একটি মধ্যবর্তী নির্বাচন করার ব্যাপারে
সারা বিশ্বের গনত্রন্ত্রমনা জনসাধারণের সহযোগিতা চাওয়া হয় এই প্রচার পত্রে। এ সময় উপস্থিত
ছিলেন মহিলা দল ফ্রান্সের সভানেত্রী মমতাজ আলো,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা জেবুন নাহার।
তারা বলেন,দেশে অবাধে শিশু হত্যা সহ গুম, জুলুম-নির্যাতন, দলীয়করণ ও লুঠপাট চালিয়ে
দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করতে যাচ্ছে সরকার। এ সরকারের সময় দেশের মানুষ
ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বিদেশেও একে-একে সরকারের দ্বার বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের
রেমিটেন্সও কমে যাচ্ছে। বিনা ভোটের এ সরকার পতনের জন্য দেশে খালেদা জিয়ার নেতৃত্বে
আন্দোলন চলছে। বর্হিবিশ্বেও সরকার হঠানোর আন্দোলন জোরদার করতে এই প্রচারাভিযান।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
বর্হিবিশ্বেও সরকার হঠানোর আন্দোলন জোরদার করতে প্যারিসে ফ্রান্স মহিলা দলের প্রচারাভিযান
বর্হিবিশ্বেও সরকার হঠানোর আন্দোলন জোরদার করতে প্যারিসে ফ্রান্স মহিলা দলের প্রচারাভিযান
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন