এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স : ইউরোপের জনপ্রিয় ম্যাগাজিন নবকন্ঠের
`ক্বিরাত প্রতিযোগিতার ফাইনাল পর্ব ও বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার
বিকেলে প্যারিসের মেট্টোহোশ হলে বিপুল সংখ্যক দেশী বিদেশী অংশগ্রহণকারী ও তাদের অভিভাবক
ও মিডিয়াব্যক্তিসহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়। ক্বেরাত প্রতিযোগিতায় ফ্রান্সের ৫ টি শহরে বাছাই পর্ব শেষে দুটি গ্রুপে ২১ জন শিশু
কিশোর অংশগ্রহন করে। নবকন্ঠ সম্পাদক আবু তাহির এর সভাপতিত্বে অধ্যাপক বদরুল ইসলামের
পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন এনটিভি ডিরেক্টর মোঃ মোস্তফা
সরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আমি ভয়াজ চেয়ারম্যান এইচ এস হায়দার,বাংলাদেশ
দূতাবাস হেড অফ কাউন্সিলর হযরত আলী খান,বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সাধারণ,সম্পাদক টি এম
রেজা,এনটিভি ব্যুরো চিফ বুলবুল হাসান,ফ্রান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল
খান,সঃ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ,সুরমা গ্রুপের চেয়ারম্যান হেনু মিয়া ,সিলেট বিভাগ
সমিতির সাবেক সভাপতি ছালেহ আহমদ চৌধুরী , প্যারিস -বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
এনায়েত হোসেন সোহেল প্রমুখ। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন ফ্রান্সের সেনদেনিস
ইউনিভার্সিটির সাইন্স এন্ড টেকনোলজি শিক্ষক জাকারিয়া ,সুলাইমান এবং নাসিম আজাদ। প্রতি্যোগিতা
শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন