মোঃ কামরুজ্জামান,ফ্রান্স : নেদারল্যান্ড এর রাজধানী আমস্টারডাম থেকে প্যারিসগামী
একটি দ্রুতগামী
চলন্ত
ট্রেনে শুক্রবার রাতে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে । এ হামলায় কেউ নিহত না হলেও অন্ততপক্ষে
তিন জন যাত্রী আহত হয়েছেন। আহত তিনজনের মধ্যে এক জন মার্কিন নাগরিক, অন্যজন ব্রিটেনের নাগরিক
। এছাড়া
একজন ফরাসী অভিনেতাও ঘটনায়
আহত হয়েছেন। সশস্ত্র ওই বন্দুকধারী
যুবক গুলি শুরু করার পর যখন ট্রেনের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন ট্রেনজুড়ে আতংক ছড়িয়ে পরে ।তখন আমেরিকান তিনজন যাত্রী বন্দুকধারীর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলেন। এদের
একজন এন্থনি স্যাডলার বলেন, গুলির শব্দ শুনে তিনি জেগে উঠে দেখেন, লোকজন মাথা নিচু করে
নিজেদের রক্ষার চেষ্টা করছে। তিনি বুঝতে পারছিলেন না, কেন সবাই সবাই কেন এমন করছে। এরপর ঘুরে দেখেন একে ফরটি সেভেন হাতে হামলাকারী যুবক ঢুকছে। ততক্ষণে তার সঙ্গী অপর দুই মার্কিন নাগরিকও
উঠে পড়েছেন। এরপর তারা তিন জন মিলে লোকটির দিকে ছুটে যান, এবং তাকে ধরাশায়ী করার চেষ্টা
করেন। এই ধস্তাধস্তির সময় বন্দুকধারী একটি বক্স কাটার দিয়ে এন্থনি স্যাডলারের সহযাত্রী স্পেন্সারের
শরীরের কয়েকটি জায়গায় কেটে দেয়। হামলাকারীকে ধরতে গিয়ে ক্রিস নরম্যান নামের এক
বৃটিশ নাগরিকও আহত হয়েছেন। তিন যাত্রীর দুজন ছিলেন ছুটিতে থাকা দুই মার্কিন মেরিন সেনা, একজন আলেক স্কারলাতো, তার বন্ধু এন্থনি স্যাডলার
এবং আরেকজন
আলেকের বাল্যবন্ধু মার্কিন বিমান বাহিনীর সদস্য স্পেন্সর স্টোন । দুই মার্কিন নাগরিক
ওই বন্দুকধারীকে থামানোর আগে ২ জন যাত্রী বন্দুকধারীর গুলিতে আহত হয়। ফ্রান্সের উত্তরাঞ্চলের
আরাস শহর থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। ফরাসী অভিনেতা জন এঙ্গলেড বলেন, যে ট্রেনের বগিতে
সন্ত্রাসী অবস্থান করেছিল, ট্রেনের পরিচালক সেই বগিকে স্পেশাল চাবি দিয়ে আটকিয়ে দেন
এবং সন্ত্রাসীকে ট্রেনে আবদ্ধ করে ফেলেন এবং
বাকি কামরার যাত্রীদের নিরাপদ প্রস্থানের সুযোগ করে দেন ।
আটক ২৬ বছর বয়সী আটক ওই হামলাকারীকে দেশটির
গোয়েন্দা সংস্থা আগে থেকেই চিনত বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল
পরিদর্শন করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজানুভা। বেলজিয়ামের প্রধানমন্ত্রী
চার্লস মিশেল এই
ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন । হামলাকারীর পরিচয় নিশ্চিত করা
না হলেও ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই ব্যক্তি মরক্কোর ২৬ বছর বয়সী
একজন জঙ্গী ।
ধারণা করা হচ্ছে তার নাম আইয়ুব আল কূহজ্জানি । আর হামলাকারী ব্যক্তি বেলজিয়াম থেকে ট্রেনে উঠেছিলেন। দ্রুতগামী
এই ট্রেনটিতে মারাত্মক অস্ত্র সহ ওই বন্দুকবাজ কেন এই হামলা চালালো তা জানা যায়নি।
ওই বন্দুকবাজের কাছে ছুরিও ছিল বলে জানা গেছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী বারনার কাজনুভ এই তিন
যাত্রীর প্রশংসা করে বলেছেন, তারা বীরোচিত কাজ করেছেন এবং ফ্রান্সকে এক মর্মান্তিক ট্র্যাজেডি
থেকে রক্ষা করেছেন।ফ্রান্স সরকার তাদের বীরোচিত ভূমিকার জন্য তিনজনকেই পুরস্কৃত করেছেন।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন