জনপ্রিয়
ডেস্ক : কাতালোনিয়া আওয়ামীলীগ,বঙ্গবন্ধু পরিযদ ও যুবলীগের যৌথ
আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যু বার্ষকী উপলক্ষ্যে
দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় । গত ১৯ আগষ্ট বার্সেলোনার স্হানীয় এক হল রুমে মোনায়েম
চৌধুরী বাবলার সভাপতিত্বে ও মোঃ নুরে আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন
আনোয়ার চৌধুরী,বঙ্গ বন্ধু পরিষদের সাধারন
সম্পাদক মনিরুজ্জামান সুহেল,যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু,খালেদুর
রহমান,আতাউর রহমান শাহিন,শিমুল চৌধুরী,কায়েস খাঁন,ফটিক মিয়া,সাহাবুদ্দিন প্রমুখ ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা জাতির
জনকের বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক আদর্শ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের
কথা স্মরণ ও বর্ণনা করেন এবং শোকাবহ রক্তক্ষরা ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকান্ডের
দিন মিথ্যা জন্মদিন পালন করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেন।
এছাড়ও বক্তারা বাংলাদেশ সরকারের কাছে দাবী করেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানরে খুনীদের
বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসি দিয়ে খুনের রাজনীতির বিরুদ্ধে দৃষ্টান্ত
স্থাপন করার।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন