জুয়েল রাজ : এক মা সুখী বেগম যখন সিরিয়া থেকে ৫ সন্তানসহ ব্রিটেনে
ফিরে আসতে ব্যাকুল। আরেক মা তখন ৪ সন্তান নিয়ে পাড়ি জমিয়েছেন সিরিয়াতে। কোন ভাবেই
এই স্রোত রোধ করতে পারছে না ব্রিটেন। সর্বশেষ মঙ্গলবার থেকে লন্ডনের ওয়ালথামস্টো
এলাকা থেকে ৪ সন্তান নিয়ে নিখোঁজ রয়েছেন এক মা। বুধবার পরিবারের পক্ষ থেকে তার
নিখোঁজের বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। নিখোঁজ মায়ের নাম জাহেরা তারিক। বয়স ৩৩
বছর। তার ৪ সন্তান যথাক্রমে ১২ বছরের মোহাম্মেদ, ১১ বছরের ওমর, ৯ বছরের মেয়ে সুফিয়াহ এবং ৪ বছরের আদিদ। সন্তানদের
নিয়ে জাহেরা তারিক মঙ্গলবার লন্ডনের সিটি এয়ারপোর্ট থেকে আমস্টারডামের উদ্দেশ্যে
ইউকে ত্যাগ করেছেন। তিনি সিরিয়ার আইএস ঘাটিতে যোগ দেয়ার উদ্দেশ্যে পরিবারের সবার
অজ্ঞাতে ইউকে ত্যাগ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। স্কটল্যান্ড
ইয়ার্ডের কাউন্টার টেরোরিজমের কমান্ডার রিচার্ড ওয়ালটন জানিয়েছেন, জাহেরা
খাতুন এবং তার ৪ সন্তানের ব্যাপারে লন্ডনে তার পরিবারের অন্যান্য সদস্যরা
দুশ্চিন্তার মধ্যে আছেন। এদের ব্যাপারে কেউ কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে
অবহিত করতে আহ্বান জানিয়েছেন তিনি। জাহেরা আমস্টারডাম
হয়ে সিরিয়ায় যেতে পারেন বলেও ধারণা করছে পুলিশ। এয়ারপোর্টে সিসিটিভি ফুটেজ দেখে
পুলিশের এ ধারণা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সন্তানরা
পিঠে রাকসাক ব্যাগ ফেলে হাঁটছে এবং জাহেরা খাতুন ট্রলি লোড করছেন। স্কটল্যান্ড
ইয়ার্ড ইতিমধ্যে জাহেরা খাতুনের বিষয়ে ডাচ পুলিশের সঙ্গে কাজ শুরু করেছে বলেও
জানিয়েছেন কমান্ডার রিচার্ড ওয়াল্টন। পরিবারটি সিরিয়ায় আইএস অধ্যুষিত এলাকায় যাতে
না পৌঁছাতে পারে সে ব্যাপারেও স্কটল্যান্ড ইয়ার্ড চেষ্টা করে যাচ্ছে বলে পুলিশের
পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে লুটন থেকে ৩ শিশুসহ
গোটা এক পরিবার সিরিয়া গেছে। গত বছর প্রায় ৪০ নারী এবং মেয়ে ব্রিটেন থেকে সিরিয়া গেছে
বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য গত রোববার ডেইলি মেইল জানিয়েছে যুক্তরাজ্যের
নাগরিক সুখী বেগম নামের এক নারী পাঁচ সন্তানসহ আইএসের কবল থেকে পালিয়েছেন।
সন্তানদের নিরাপত্তার কথা ভেবে তিনি যুক্তরাজ্যে ফিরতে চান।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
আইএসে যোগ দিতে ৪ সন্তানসহ পালিয়েছেন এক নারী!
Tags
# প্রবাসে বাংলা
About JONOPRIO24
প্রবাসে বাংলা
Labels:
প্রবাসে বাংলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন