জনপ্রিয়
ডেস্ক : মা হতে
যাচ্ছেন ডিজে সনিকা। এ কারণেই নিজের চলমান ধারাবাহিক ‘ফাইভ ফিমেল
ফ্রেন্ডস’ থেকে সাময়িক
অবসর নিচ্ছেন তিনি। তার জায়গায় অভিনয় করতে যাচ্ছেন স্বাগতা। জিটিভিতে নিয়মিত
প্রচার হচ্ছে এ ধারাবাহিকটি। শনিবার চ্যানেল কর্তৃপক্ষ থেকে ইমেইল বার্তায় সংবাদ
মাধ্যমে জানানো হয় ধারাবাহিকটি থেকে বাদ পড়ছেন সনিকা। তথ্যটি সঠিক নয় জানিয়ে ডিজে
সনিকা তার এ খুশির সংবাদ জানালেন সংবাদ মাধ্যমকে। সনিকার
বক্তব্য, ‘আমি এখন ছয় মাসের
অন্তঃসত্ত্বা। সাত মাস থেকে আমাকে আরও সাবধানে চলাফেরা করতে হবে। শুটিং স্পটের চোখ
ধাঁধানো আলোয় বাচ্চার ক্ষতি হতে পারে। এছাড়া পরিশ্রম যায়, কখনও কাজ
শেষ করতে গভীর রাত হয়। এসব কারনে আমি আপাতত অভিনয় করছি না।’
আগামী ডিসেম্বরে সন্তানের মুখ
দেখবেন সনিকা। উল্লেখ্য, ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ এ সনিকা ছাড়াও অভিনয় করছেন মারিয়া
নূর, নাবিলা, জান্নাতুল ফেরদৌস
পিয়া ও শ্রেয়া সর্বজয়া অভিনয় করেন। এটি পরিচালনা করছেন যৌথভাবে গৌতম কৈরি, শহিদ উন নবী ও গোলাম মুক্তাদির শান।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন