রনি মোহাম্মদ ,পর্তুগাল : বঙ্গবন্ধুর ৪০তম
শাহাদাতবার্ষিকী উপলক্ষে পর্তুগাল আওয়ামিলীগ এর আয়োজনে ২৩ই আগস্ট রবি বার
পর্তুগালের রাজধানী লিসবনের আমিগোস দো মিনহো হলে দলীয় বিশৃঙ্খলা, হাথাহাতি
আর হট্রো গোলের মধ্যে দিয়া পর্তুগাল আওয়ামিলীগের জাতির জনকের শাহাদাত বার্ষিকী
অনুষ্ঠিত হল। পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে ও
পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়
সন্ধ্যা ৯টায়। এই সময় বক্তারা বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে
বলেন বঙ্গবন্ধুর আদর্শ আমাদের ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদেরকে এগিয়ে যেতে
হবে। বঙ্গবন্ধুর কীর্তির কথা বলে শেষ করা যাবে না, যে
পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম করে বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা
করেছিলেন, সেই পাকিস্তানের মাটিতে আজ স্বাধীন বাংলাদেশের
পতাকা উড়ে।
বঙ্গবন্ধুর জীবন, আদর্শ এবং সংগ্রামের ইতিহাস
আরও বেশি করে আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে,কারন
অনেকে চেয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে। সভাপতি জহিরুল আলম
জসিমের বক্তব্যের শুরুতে সৃষ্টি হয় দলীয় বিশৃঙ্খলা, হাথাহাতির,
চেয়ার চোড়াছুড়ি আর হট্রো গোল, এই সময়
হলের মাঝে এবং বাহিরে লোকজনের ছোটোছুটি ছিল চোখে পড়ার মত।পর্তুগাল পুলিশ এবং দলীয়
সিনিয়ার নেতাদের মধ্যেসস্তার মাধ্যমে পরে আবারো শুরু হয় শোক দিবসের আলোচনা সভা।
পর্তুগাল
আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম বলেন জাতির পিতা বঙ্গবন্ধুকে শুধু একটা
নামকরণের মধ্যে সীমাদ্ধ রাখলে চলবে না, আমাদের মনে রাখতে
হবে তার নামের সাথে জড়িয়ে আছে বাঙালির গৌরবময় স্বাধীনতার ইতিহাস। আমাদের সমস্ত
কিছু উৎসর্গ করেও তার রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না।
তাই বঙ্গবন্ধুকে নিয়ে কোন
ধরনের বিতর্কিত কাজ জাতি সহ্য করবে না। বঙ্গবন্ধু কোন সাধারণ নাম নয়, শেখ মুজিব কোন সাধারণ ব্যক্তি নয়, তাই
রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হেয় প্রতিপন্ন করতে কোন ধরনের তামাশা জাতি বরদাস্ত করবে
না। অনেকে চেয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলবে। কিন্তু তাদের
ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের
মোহাম্মদ রিপন, দেলোয়ার ,রনি
হোসাইন, মুরাদ, ইমরান হোসেন,
সোরাব হোসেন সুমন সহ সংগঠনের নেত্রীবৃন্দ প্রমুখ। পর্তুগালে
বসবাসরত সাধারন প্রবাসীর তাতক্ষনিক প্রতিক্রিয়া বলেন জাতির জনকের শাহাদাত বার্ষিকী
উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন বিশৃঙ্খলা সৃষ্টির হাথাহাতির, চেয়ার চোড়াছুড়ি আর হট্রো গোলের ঘটনা দুঃখজনক এতে প্রবাসে দেশের
সুনামক্ষুন হয়। এখন প্রশ্ন এমন মহান নেতার হারানোর শোক দিবসে বিশৃঙ্খলা সৃষ্টির
রহস্য পর্তুগাল আওয়ামিলীগ এর কার্যকরী কমিটি কিভাবে দেখছে তা দেখার বিষয় বলে অভিহিত
করেন ।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
দলীয় কোন্দল এর মধ্যে দিয়ে পর্তুগাল আওয়ামিলীগের জাতির জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
দলীয় কোন্দল এর মধ্যে দিয়ে পর্তুগাল আওয়ামিলীগের জাতির জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন