মাম হিমু, ফ্রান্স : বিএনপির স্থায়ী
কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এম.কে আনোয়ার ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা
সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতারের প্রতিবাদে ফ্রান্সে প্রতিবাদ সভা করেছে ফ্রান্সস্থ
বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম । রোববার প্যারিসের প্যারিজিয়াম রেষ্টুরেন্টে বিএনপি
নেতা মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে এবং গোলাম রসুল রুবেলে পরিচালনায় এতে বক্তব্য
রাখেনে বিএনপি নেতা কৃষক আবদুল কাইয়ূম সরকার,
ফ্রান্স বিএনপির মহিলা নেত্রী শামীমা আক্তার রুবী, শ্রমিক নেতা লেলিন আহমদ, কামাল হোসেন,
জাহাঙ্গীর আলম মিলন, সাজ্জাদ হোসেন রাজু, খুরশেদ আলম, জহিরুল ইসলাম লিটন, মোহাম্মদ
রবিন , আবুল কাশেম, মো: রাশেদ । এ সময় বক্তরা বলেন, কুমিল্লার বীর সন্তান এম কে আনোয়ার
ও শওকত মাহমুদ কে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সরকার তার আজ্ঞাবহ আদালতের
মাধ্যমে আটক করে রেখেছে । এম কে আনোয়ার একজন সম্মানিত প্রবীণ রাজনীতিবিদ। তাকে জেলে
পাঠিয়ে সরকার তার প্রতি অমানবিক ও আচরণ করেছে। দেশের মানুষের আজ বাক-স্বাধীনতার অধিকার
নেই। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কিছুই নেই।
সরকার বিরোধীদলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে বন্দী করে রাখছে। ক্ষমতা
পাকাপোক্ত করার হীন উদ্দেশ্যেই বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের ওপর জুলুম-নির্যাতন
চালানো হচ্ছে। বক্তরা অবিলম্বে অন্যায়ভাবে গ্রেফতারকৃত বিরোধীদলের নেতা-কর্মীদের মুক্তি দাবী করেন ।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
এম কে আনোয়ার ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের গ্রেফতারের প্রতিবাদে ফ্রান্সে প্রতিবাদ সভা
এম কে আনোয়ার ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের গ্রেফতারের প্রতিবাদে ফ্রান্সে প্রতিবাদ সভা
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন