বাহার উদ্দিন বকুল জেদ্দা, সৌদি আরব: গত ১৫ আগষ্ট শনিবার, জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয়
শোক দিবস পালিত হয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে। দিনব্যপি অনুষ্ঠানমালায় সকালে
ছিল জাতীয় পতাকা অর্ধনমিত করণ এবং মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং দোয়া। বিকেলে আলোচনা পর্ব এবং বঙ্গবন্ধুর
জীবনী নিয়ে তৈরি প্রামান্য চিত্র প্রদর্শন।
সকালের আয়োজনে, ৮টায় জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং
কনসাল জেনারেল এ.কে.এম শহিদুল করিম জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তা অর্ধনমিত রাখেন।
এসময় কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীগণ
উপস্থিত ছিলেন।
এরপর কনসাল আজিজুর রহমানের
সঞ্চালনায় প্রথমে মহামন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ-এর বাণী পাঠ করেন কনসাল মোঃ আলতাফ
হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন কনসাল আজিজুর রহমান। অতঃপর পররাষ্ট্রমন্ত্রীর
বাণী পাঠ করেন কনসাল রেজা-ই রাব্বি; পররাষ্ট্র
প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন সোনালী ব্যাঙ্ক প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম।
এরপর অত্যন্ত
ভাবগাম্ভীর্য পরিবেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের স্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক
এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীগণ। জতির জনক, তাঁর পরিবারের সদস্যগণ সহ ১৫ আগষ্ট
শাহাদৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত কমনা করে দোয়া ও মোনাজাত-এর মাধ্যমে প্রথম পর্বের
অনুষ্ঠান সমাপ্ত হয়।
বিকেলে আলোচনা পর্বে
বক্তব্য রাখেন কনসাল জেনারেল এ.কে.এম শহিদুল করিম। তিনি জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর
অকৃত্রিম শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতীয় অর্জন সমূহের প্রতি দৃষ্টি আকর্ষন করেন। অনুষ্ঠানে
বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শোককে শক্তিতে
পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই ছিল আলোচকগণের মূল বক্তব্য। অনুষ্ঠানে শেষের দিকে ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক
ভাষণ সহ ১৫ আগষ্টের মর্মান্তিক ঘটনার আলোকে নির্মিত একটি প্রামান্য চিত্রের প্রদর্শন। জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, বাংলা
মাধ্যম এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, ইংরেজি মাধ্যম
বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করে।
এর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন
এবং অর্ধনমিত করণ, মহামন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র
প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং জতির জনক, তাঁর পরিবারের
সদস্যগণ সহ ১৫ আগষ্ট শাহাদৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত কমনা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, বাংলা
মাধ্যমে প্রধান অতিথি ছিলেন কনসাল রেজা-ই-রাব্বি। ইংরেজি মাধ্যম স্কুলে প্রধান অতিথি
ছিলেন কনসাল মোঃ আলতাফ হোসেন। উভয় অনুষ্ঠানে স্কুল অধ্যক্ষ, পরিচালনা পর্ষদ ও শিক্ষক-অভিভাবকগণ উপস্থিত ছিলেন।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন