রনি মোহাম্মদ, পর্তুগাল : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা
জিয়ার ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি),পর্তুগাল। দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশ জাতীয়তাবাদী
দল (বিএনপি) পর্তুগাল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অত্যান্ত জাঁকজমকপূর্ন অনুষ্টানের মধ্য
দিয়ে পর্তুগালের রাজধানি লিসবনের কাসা দা কভিলা মিলোনায়তনে বিকেল ৭.০০ ঘটিকায় কেক কেটে
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন করেছেন। পর্তুগাল বিএনপির সিনিয়ার সহসভাপতি
নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সহসাধারন সম্পাদক ইউসুফ তালুকদার পরিচালনায় সভা
অনুষ্টিত হয়। সভায় সাধারন সম্পাদক মহিন উদ্দিন, সহসভাপতি এমদাদ মিয়া সহ বক্তারা বলেন,দেশ
ও জাতি আজ ভয়াবহ সংকটে পড়েছে। দেশে গুম, খুন, সন্ত্রাস, দখল, মিথ্যা মামলা দিয়ে বিরোধী
দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে হয়রানী, গ্রেফতার বাণিজ্য ক্রমাগত বেড়ে চলেছে। শিশু
হত্যা ও নারী নির্যাতন এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে মনেই হয় না যে বাংলাদেশস কোন সভ্য
দেশে এবং দেশে কোন সরকার আছে। একের পর এক ব্লগার হত্যার ঘটনা ঘটছে। দেশের কোন নাগরিকই
আজ নিরাপদ নয়। এমন কি মায়ের পেটে শিশুও নয়। অথচ সরকারের দাবী দেশের মানুষ নাকি শান্তিতে
আছে। সাবেক ছাএদল নেতা রনি মোহাম্মদ, আরিফ মোল্লা বলেন দেশে নারী নির্যাতন ও শিশু হত্যাসহ
সব হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার
দাবী জানিয়ে আো বলেন সর্বগ্রাসী দুর্নীতি আজ দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। সরকারি
দলের লোকেরা সব কিছু দখল করে নিচ্ছে। খাল, বিল, নদী-নালা, হাট-বাজার, নৌ বন্দর, বাস
টার্মিনাল এবং ব্যবসা বাণিজ্য দখলের পর এবার তারা দেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর,
জমি ও ব্যবসা দখল করা শুরু করেছে। এই অপকর্মের মাত্রা এতই বৃদ্ধি পেয়েছে যে সরকারি
দলের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তিরাও আজ প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন। আওয়ামী লীগ নেতা
বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, বিশিষ্ট চিকিৎসক প্রাণগোপাল দত্ত এবং হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট
নেতা বাবু রানা দাসগুপ্ত তাদের অন্যতম। হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফ্রন্ট এবং হিন্দু,
বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন এই সর্বগ্রাসী দখল প্রক্রিয়ার বিরুদ্ধে
আজ সোচ্চার। সভায় আরো বক্তব্য রাখেন, পর্তুগাল বিএনপির সহসাধারন সম্পাদক আমির সোহেল,
ক্রিড়া সম্পাদক সেলিম চৌধুরী,বিএনপি নেতা মিয়া শাহিন, কামাল,আমিন,তোফাজোল,কামরুল ইসলাম,
জহিরুল ইসলাম প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
পর্তুগালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মদিন উদযাপন
পর্তুগালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মদিন উদযাপন
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন