এ,এম,লায়েবুর
রহমান : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সিলেট
জেলা সভাপতি, সংসদ সদস্য, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী’র সহধর্মীনি ও সিলেট জেলা বিএনপির
সিনিয়র সদস্য তাহসিনা রুশদীর লোনার বিরুদ্ধে বিশ্বনাথ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
শফিকুর রহমানের কৃটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কাতালোনিয়া ইলিয়াস মুক্তি
সংগ্রাম পরিষদ। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, জনসমর্থনহীন আওয়ামী
লীগ তথা শফিকুর রহমান গং দিশেহারা হয়ে পাগলের প্রলাপ বকা শুরু করেছে। বিগত ৬ বছরে বিশ্বনাথের
কাঙ্খিত উন্নয়ন দিতে ব্যর্থ শফিকুর রহমান অবৈধ্য নির্বাচনে নমিনেশন পর্যন্ত পায়নি।
জননেতা এম. ইলিয়াস আলীর সাজানো বাগান বিএনপি। যড়যন্ত্র, চক্রান্ত করে বিএনপির এই দুর্গকে
কোন অপশক্তি নস্যাৎ করতে পারবেনা। নেতৃবৃন্দ আরো বলেন, এম. ইলিয়াস আলীকে সরকার দীর্ঘদিন
ধরে গুম করে রেখেছে, আজ পর্যন্ত সরকার ফিরিয়ে দিচ্ছেনা। ইলিয়াস আলীর অবর্তমানে বেগম
ইলিয়াস নিজের যোগ্যতা ও মেধা দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে সুসংগঠিত
করে যাচ্ছেন। নেতৃবৃন্দ অবিলম্বে বেগম ইলিয়াসকে জড়িয়ে শফিকুর রহমান ও আওয়ামী লীগ নেতাদের
কুটুক্তি প্রত্যাহার করার আহবান জানান এবং দ্রুত ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেয়ার
জন্য সরকারের প্রতি দাবী জানান। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন-ইলিয়াস মুক্তি সংগ্রাম
পরিষদ কাতালোনিয়া শাখার সভাপতি আক্কাস মিয়া, সহ- সভাপতি রাজন আহমদ. সাধারণ সম্পাদক
সহ-সাধারণ এম লিটু, সাংগঠনিক সম্পাদক এম লায়েবুর রহমান , টুনু মিয়া, ফাহিম আহমেদ, হেলাল
খাঁন, সাহিন আনোয়ার, এম সামীম, জুবায়ের, আব্দুল এনাম, মাহবুব আলী সুমন,রবিউল মিয়া,
হোসাইন, ইমরান আহমেদ, দুলুদুলু মিয়া, কয়েছ আহমদ ।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
Home
কমিউনিটির সংবাদ
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াছ আলী’র স্ত্রীকে জড়িয়ে আওয়ামী লীগের কুটুক্তির তীব্র প্রতিবাদ
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াছ আলী’র স্ত্রীকে জড়িয়ে আওয়ামী লীগের কুটুক্তির তীব্র প্রতিবাদ
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন