বাহার উদ্দিন বকুল, সৌদি আরব
: সৌদি আরবে হজ পালন করতে আশা সকল হাজীদের বাড়ি ভাড়া খাওয়া দাওয়া
মেডিকেলসহ সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ হজ মিশন সৌদি আরব। গতকাল রাতে
মক্কা হজমিশনে এক সংক্ষিপ্ত আলোচনায় এ সব তথ্য জানান কনসাল হজ্জ আসাদুজ্জামান। চলতি
বছরে মোট ১ লাখ ৭৫৮ জন হজ্জ পালন করতে সৌদি আরবে আসবেন। তাদের মধ্যে সরকারি
ব্যবস্থাপনায় ২ হাজার ৭৫৪ জন এবং অবশিষ্ট হাজীগণ বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জ পালন
করবেন বলে জানিয়েছেন।
ইতিমধ্যে পেরা মেডিকেল,আইটি, ডাক্তার,নার্স
এর ১১৭ জন সদস্য জেদ্দায় এসে পৌচেছে, এরা জেদ্দা,মক্কা,মাদিনাতে হাজীদের প্রতিনিয়ত সেবা
প্রদান করবেন। এবার এই প্রথম সৌদি সরকার ইলোট্রনিক্স পধ্যতিতে হজ
ব্যবস্তাপনা চালু করেছে। মোয়াল্লেম অফিছ থেকে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন যাতে করে
হাজীদের কোন রকমের সমস্যা সৃষ্টি না হয়। এবার এই প্রথম আলাদাভাবে মক্কা আল হিজরা
নামক রোডে ২৩০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নেওয়া হয়েছে।এখানে প্রর্যাপ্ত পরিমানে
মেডিসিন ডাঃ নার্স এর ব্যবস্থা রয়েছে।কনসাল হজ্জ
আসাদুজ্জামান জানিয়েছেন বাংলাদেশ থেকে আগত সকল হাজীগণের জন্যে ইতিমধ্যে মক্কা ও
মদিনাতে বাড়িভাড়া সম্পুন্ন করা হয়েছে।গতকাল মক্কাতে একজন হাজী মারা গেছেন বলে জানিয়েছেন
মক্কা হজ্ মিশন। আজ ১৯আগষ্ট ২০১৫ এই পর্যন্ত আগত মোট হাজীর সংখ্যা ৮৪১৪ জন। এদের
মধ্যা সরকারি ব্যবস্থাপনায় এসেছে ১২৪২ জন। বেসরকারী ব্যবস্থাপনায় এসেছে ৭১৭২ জন
হাজী। সর্ব মোট ৮৪১৪ জন হাজী।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন