জনপ্রিয়
ডেস্ক : গ্রিসের সাধারণ
নির্বাচনে আবারও বিজয়ী হয়েছে দেশটির বামপন্থী দল সিরিজা পার্টি। এর ফলে অ্যালেক্সিস
সিপ্রাস আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি এই রায়কে জনগণের বিজয় বলে অভিহিত করেছেন।
সংসদের ৩০০টি আসনের মধ্যে সিরিজা পার্টি ১৪৫টি আসন পেয়েছে। গতকাল রোববার ওই নির্বাচন অনুষ্ঠিত
হয়। নির্বাচনের ফলাফল আসার আগেই রক্ষণশীল নিউ ডেমোক্রেসি দল পরাজয় স্বীকার করে
নিয়েছে। ইনডিপেনডেন্ট গ্রিকস দল সিপ্রাসের নেতৃত্বাধীন জোট সরকারে যোগ দিতে সম্মত
হয়েছে। গত আগস্টে গ্রিসের পার্লামেন্টে সিরিজা পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারালে এই
নির্বাচন দেওয়া হয়। এ নিয়ে গত ছয় বছরের মধ্যে দেশটিতে পাঁচটি নির্বাচন হলো। অ্যালেক্সিস
সিপ্রাস দেশটির অর্থনৈতিক সংকট নিরসনের পাশাপাশি শরণার্থী সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে গ্রিসের জনগণ আশা করছে।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
গ্রিসের নির্বাচনে বামপন্থীদের জয়
Tags
# ইউরোপের সংবাদ
About JONOPRIO24
ইউরোপের সংবাদ
Labels:
ইউরোপের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন