সিপার আহমেদ : বিয়ানীবাজারের পল্লী থেকে ছিনতাই মামলার আসামী
ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ দুই আসামীকে
ছিনিয়ে নেয় তাদের স্বজনরা। হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে ১জন পুলিশ পরিদর্শক,
৩জন এসআই ও অপর আরো ২জন কনষ্টেবল আহত হন। আহতরা হলেন, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক
(তদন্ত) মো: আকবর হোসেন, এসআই অমিতাভ চৌধুরী, এসআই বিকাশ চন্দ্র, বিয়ানীবাজার থানার
এসআই জহিরুল ইসলাম তালুকদার ও কনষ্টেবল ফারুক। আহত পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় বড়লেখা ও বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক
করেছে। তবে পুলিশ আটককৃতদের নাম প্রাথমিকভাবে জানাতে রাজি হয়নি। এলাকাবাসী জানান, বড়লেখা
থানার একটি ছিনতাই মামলায় সম্প্রতি গ্রেফতার হয় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের
দক্ষিণ পাড়িয়াবহরের জনৈক ওসমান উদ্দিন (৩০)। গতকাল রবিবার বড়লেখা থানা পুলিশ তাকে আদালতের
মাধ্যমে রিমান্ডে আনে। তার স্বীকারোক্তির ভিত্তিতে বড়লেখা পুলিশ বিয়ানীবাজারের দক্ষিণ
পাড়িয়াবহরে ছিনতাই ঘটনায় জড়িত আবু বক্কর (৩২) ও মোড়ল (৩৩) কে গ্রেফতারে অভিযানে নামে।
তবে আসামীদের বাড়ী বিয়ানীবাজার এলাকায় হওয়ায় বড়লেখা পুলিশ বিয়ানীবাজার থানা পুলিশের
সহায়তা চায়। রবিবার রাত অনুমান আড়াইটার দিকে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর
আলীর নেতৃত্বে দক্ষিণ পাড়িয়াবহর এলাকায় যৌথভাবে অভিযানে নামে দুই থানার পুলিশ। এ সময়
মোড়লকে গ্রেফতার করে হাতকড়া লাগিয়ে অদূরে আবু বক্করের বাড়ীতে অভিযান শুরু করতেই পূর্ব
থেকে ওৎ পেতে থাকা বক্করের পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালায়। বিয়ানীবাজার থানার
এসআই ও অভিযানকারী দলের সদস্য জহিরুল ইসলাম তালুকদার বলেন, তিনিসহ অপর পুলিশ সদস্যরা
বাড়ীতে প্রবেশ করার মূহুর্তে আসামী পক্ষের লোকজন তার মাথায় দা দিয়ে কোপ মারে। হামলাকারীরা
এ সময় অপর পুলিশ সদস্যদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়ে তাদের বেদড়ক মারধর
করেন। বড়লেখা থানার এসআই ও অভিযানকারী দলের অপর সদস্য অমিতাভ চৌধুরী বলেন, পুলিশ সদস্যদের
উপর আচমকা হামলা করে হাতকড়াসহ আসামী মোড়লকে ছিনিয়ে নেয়া হয়। অপর আসামী বক্করও এ সময়
পালিয়ে যায়। বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মহিলার টাকা ছিনতাইয়ের
একটি মামলায় পুলিশ অভিযানে যায়। এ সময় আসামী পক্ষের লোকজন তাদের উপর হামলা করে। বিয়ানীবাজার
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুবের আহমদ বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। তবে এখনই তাদের নাম বলা যাবেনা।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
বিয়ানীবাজারে ২ আসামি ছিনতাই, আহত ৫ পুলিশ
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন