এনায়েত হোসেন সোহেল,ফ্রান্স : বিপুল সংখ্যক হবিগঞ্জ প্রবাসীদের
উপস্হিতিতে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীকে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে
দিয়ে সংবর্ধনা প্রদান করেছে ফ্রান্সে বসবাসরত হবিগঞ্জ জেলার প্রবাসীরা। গতকাল রোববার
বিকেলে প্যারিসের গার দো নোর্দের একটি অভিজাত রেস্তুরায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ফ্রান্স
আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ওয়াহিদ ভার তাহেরের সভাপতিত্বে ও হবিগঞ্জ প্রবাসী শেখ
তাজুল ইসলাম ও মোহাম্মদ সাদীর যৌথ পরিচালনায় এসময় বক্তব্য রাখেন,ফ্রান্স আওয়ামীলীগের
সাবেক সভাপতি নাজিম উদ্দিন,সভাপতি বেনজির আহমদ সেলিম,সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সহ
সভাপতি আব্দুল্লাহ আল বাকি,সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ ভার তাহের,সালেহ আহমদ চৌধুরী,যুগ্ম
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ,ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের উর্দ্বতন কর্মকর্তা
হজরত আলী খান,বঙ্গবন্ধু ফ্রান্সের সভাপতি কামরুল হাসান বকুল ,সহ সভাপতি শাহীন আরমান
চৌধুরী,যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম,মাসুম হায়দার,সেলিম ওয়াদা সেলু,ফয়সল উদ্দিন,সাংবাদিক
ফেরদৌস করিম আখনজি ও হাসান সিদ্দিক প্রমুখ। এসময় সংবর্ধিত অতিথি সংসদ সদস্য এডভোকেট
মাহবুব আলী বলেন, প্রবাসীরাই বাংলাদেশকে পরিবর্তন করতে বিশেষ ভুমিকা পালন করছে। প্রবাসীদের
সকল সমস্যা সমাধানে বর্তমান সরকার যথেষ্ঠ তৎপর।ফ্রান্সের হবিগঞ্জ প্রবাসীদেরকে ঐক্যবদ্ধভাবে
কাজ করার আহবান জানিয়ে এসময় তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে নারীরা পুরুষের পাশাপাশি
যুদ্ধ করেছেন। কেউ শহীদ হয়েছেন । দেশে অনেক চ্যালেঞ্জিং পেশায় নারী অংশ গ্রহন করেছেন।
বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরা এখন অনেক এগিয়ে ,বাংলাদেশে এখন আর কোন নারী
বৈষম্য নেই বললে চলে। তিনি বলেন, ২০২১ সালে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত রাস্ট্র
প্রতিষ্ঠায় নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সততার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে
অতিথিকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫
প্যারিসে এডভোকেট মাহবুব আলী এমপিকে হবিগঞ্জ বাসির সংবর্ধনা
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন