জনপ্রিয়
ডেস্ক : দীর্ঘদিন
প্রেমের পর আগামীকাল বুধবার দীর্ঘ 'ব্যাচেলর' জীবনের অবসান ঘটাতে চলেছেন অভিনেত্রী-মডেল
ও সঙ্গীতশিল্পী স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামান। দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের
উপস্থিতিতে বিয়ের পর্ব শেষ করবেন স্বাগতা ও রাশেদ। চলতি বছরের মে মাসে একটি রেস্তোরায়
দুই পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান অনুষ্ঠিত হয়েছে। সেইদিন ঘোষণা দিয়েছিলেন খুব
শীঘ্রই বিয়ের তারিখ জানিয়ে দেওয়া হবে।
বাগদান
শেষে অভিনেত্রী ও ব্যান্ডদল মহাকালের স্বাগতা বলেছিলেন, প্রেম বা বন্ধুত্ব যাই বলি
না কেনো আমরা পরস্পরের উপর শ্রদ্ধাশীল। রাশেদ ও আমি একসঙ্গে বেশ কিছু কাজ করেছি।
রাশেদ
ক্যামেরার পেছনের মানুষ, ওর সঙ্গে আমার বোঝাপড়া খুব ভালো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
যাতে আমরা সবসময় সুখে থাকতে পারি। অভিনয়ের সূত্র ধরেই স্বাগতা সঙ্গে রাশেদের পরিচিয়
হয়। ছয় বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে তারা বিয়ে করছেন।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন