জনপ্রিয়
ডেস্ক : দক্ষিণ
আফ্রিকায় এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।নিহত মো. ওয়াসিম (২১) ব্রাহ্মণবাড়িয়ার
নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের খায়েশ মিয়ার ছেলে। কেপটাউন শহরে বৃহস্পতিবার
রাতে কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ওয়াসিমের পিতা খায়েশ মিয়া জানান,
সাত মাস আগে ওয়াসিম দক্ষিণ আফ্রিকা যান। সেখানে বড় ভাই জসিমের সঙ্গে কেপটাউন শহরে বসবাস
করছিলেন। কেপটাউন শহরে জসিমের একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, যা দুভাই মিলে চালাতেন
বলে তিনি জানান। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওয়াসিমের সঙ্গে জসিম ছিলেন না, ছিলেন
দোকানের এক কর্মচারী। “শুক্রবার সকালে জসিম দোকানে
গিয়ে ওয়াসিমের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। “এরপর ফোনে ওয়াসিমের মৃত্যুর খবর জসিম বাড়িতে জানান।” জসিমের বরাত দিয়ে খায়েশ মিয়া জানান, রাতে ওই কর্মচারী
ওয়াসিমকে নেশা জাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যা করে। “পরে দোকানে থাকা নগদ অর্থ ও জিনিসপত্র নিয়ে পালিয়ে
যায়।” ওয়াসিমের মৃত্যুর সংবাদে
আমতলী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা স্বপ্না
বেগম।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক খুন
Tags
# প্রবাসে বাংলা
About JONOPRIO24
প্রবাসে বাংলা
Labels:
প্রবাসে বাংলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন