আবিদুল ইসলাম রিমন,সিলেট : বেলা তখন ১১টা।প্রচন্ড গরমকে
উপেক্ষা করে সিলেটের সব কয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট মেডিকেলের শত শত
শিক্ষার্থী প্রতিদিনকার মতো শান্তিপূর্ণভাবে অবস্থান নেয় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ
মিনারের সামনে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে তখন পুরো এলাকা।সৃষ্টি হয় যানজটের।কিন্তু
বেলা বারোটার দিকে হঠাত দৃশ্যপট পাল্টে যায়!মাইকে এক তরুণ ঘোষণা দেন,আমাদের দাবী মাননীয়
প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন।আমাদের ভ্যাট দিতে হবেনা। ঘোষণাটি শোনার পর আন্দোলনরত শিক্ষার্থীরা
উচ্ছ্বাসে ফেটে পড়ে।একে ওপর কে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মিষ্টি বিতরণ
করে।পরে মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং লিডিং ইউনিভার্সিটি আলাদা ভাবে নগরীতে আনন্দ
মিছিল বের করে।এ সময় সরকারকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। সিলেটে
ভ্যাট বিরোধী আন্দোলনের অন্যতম সংঘটক এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের
শিক্ষার্থী আতিক রহমান জনপ্রিয়২৪ কে নিজের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন,আমরা আমাদের
অবরোধ তুলে নিয়েছি।সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের দাবী মেনে নেওয়ার জন্য।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
সিলেটে শিক্ষার্থীদের আনন্দ মিছিল
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন