বাহার উদ্দিন বকুল,জেদ্দা সৌদি আরব : ২৪ নভেম্বর, ২০১৫ ইং শেষ
হতে যাচ্ছে হাতে লেখা পাসপোর্টের মেয়াদ। এরপর এমআরপি ছাড়া কোন এয়ারলাইন্সে ভ্রমণ করা
যাবেন না। প্রবাসীদের এমআরপি গ্রহণের অগ্রগতিপর্যবেক্ষণসহ নির্ধারিত সময়সীমার মধ্যে
সকল প্রবাসীদেরকে এমআরপি-এর আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত
হয় এ মতবিনিময় সভা। ডা.দিপু মণি আশা প্রকাশ করেন বাংলাদেশ দূতাবাস-কনস্যুলেট এবং প্রবাস
সমাজের সহায়তায় নির্ধারিত সময়সীমার মধ্যে এমআরপি সম্পন্ন হবে। ব্যক্তিগত যোগাযোগসহ
প্রচারমাধ্যমের সহায়তায় সকল প্রবাসীর কাছে এমআরপির সংবাদ পৌছে দেয়ার প্রতি তিনি জোর দেন।
এমআরপি নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করে জেদ্দা কনস্যুলেট
কনস্যুলেট জেনারেল এ কে এম শহিদুল করিম এর সভাপতিত্বে, কনসাল
আজিজুর রহমানের পরিচালনায়, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাক্তার দিপু মনি এম পি। বিশেষ অতিথি ছিলেন, ফারুক খান
এম পি, কাউন্সিলর মোঃ মোকাম্মেল হোসেন।কনসাল আলতাফ হোসেন, তাজুল ইসলাম মজুমদার, দেলোয়ার
সরকার,আনোয়ার হোসেন মিন্তু,ইউসুফ মাহমুদ ফরাযি,মমতাজ হোসেন চৌধুরী, এডভোকেট মাহমুদুল
হাসান শামীম,সহ আর ও অনেকে। প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন ২৪ নভেম্বরের পর এমআরপি
ছাড়া কোন প্রবাসীরা সৌদিতে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয়স্থায়ী কমিটির সভাপতি ডাক্তার দিপু মনি।
এ সময় তার সাথে ছিলেন, পররাষ্ট্র
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল। জেদ্দা কনস্যুলেটে এম
আরপি কার্যক্রম পরিদর্শনকালে এক আলোচনা সভায় এ সব তথ্য জানায় দিপু মনিএম পি। তিনি আরও
বলেন, এমআরপি হাতে লেখা এমনকি শুধু একটি ট্রাভেল ডকুমেন্টস দিয়েও প্রবাসীরা দেশে যেতে
পারবেন তবে এমআরপি ছাড়া অন্যদেশে প্রবেশ করতেপারবেন না।
এছাড়া এরই মধ্যে সৌদি আরবে
এমআরপির জন্য এনরোলমেন্ট (আবেদন জমা) দিয়ে পেপার সংগ্রহ করেছেন তাদেরকেও ২৪ নভেম্বরের
মধ্যে সৌদিতে প্রবেশ করতে হবে।
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্পোরেশন এর নিয়মের ফলে বড় ধরনের সমস্যায় পরতে পারেন সৌদি থেকে ছুটিতে যাওয়া লক্ষাধিক বাংলাদেশি।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন