প্রেস বিজ্ঞপ্তি : গত ১২ সেপ্টেম্বর জার্মানের হামবুর্গে
নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ সমিতির কার্যকরী কমিটি ঘোষণা করা হলো. দীর্ঘ সময়ের
প্রতিক্ষার পরে কমিউনিটি বাংলাদেশীদের উপস্থিতিতে সরাসরি ভোট প্রয়োগের মাধমে সদস্যরা
নুতন নেতৃত্বের কাছে আগামী দু বছরের জন্য দায়িত্ব দেওয়া হলো. বাংলাদেশ সমিতির কার্যকরী
কমিটির জনাব মহসিন শাহ্ কে সভাপতি ও নুরুল ইসলাম পারভেজ কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য
বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়. নব গঠিত বাংলাদেশ সমিতি হামবুর্গের নেতৃবৃন্দ সবাইকে
ধন্যবাদ জানিয়ে স্বাগতিক বক্তব্যে বলেন, আগামী দিনে তারা বাংলাদেশীদের সকল সমস্যার
সমাধানের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবেন এবং বর্তমানে মাইগ্রান্টস সমস্যাটা প্রধান
বিষয় বলেও উল্লেখ করেন. পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশের কমিউনিটির সাথে
যোগাযোগ রক্ষা করে তারা আরো জোরালো ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন. নব গঠিত কার্যকরী
কমিটি যারা আছেন তারা হলেন, সভাপতি - মহসিন শাহ্ সাধারণ সম্পাদক - নুরুল ইসলাম পারভেজ.
সদস্য - আলম শেখ, আজহার হোসেন, ওমর ফারুক, শারফুদ্দিন আহমেদ জুয়েল এবং মোস্তাফিজ নাইম
প্রমুখ. অনুষ্ঠান শেষ পর্যায় সবার সহযোগিতা কামনা করে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে
সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
হামবুর্গে বাংলাদেশ সমিতি গঠন
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন