জনপ্রিয়
ডেস্ক : দৈনিক
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে নড়াইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
এর বিচারক মুহাম্মদ জাকারিয়্যা এ আদেশ দেন। আদালত সূত্রে জানা
যায়, ২০১২ সালের ১৮ মে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১০ পৃষ্ঠায় একটি প্রতিবেদন
প্রকাশ হয়। যার শিরোনাম ছিল ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’। এর পেক্ষিতে
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় জেলা ও বিভাগীয় ক্রীড়া
ফেডারেশনের মহাসচিব,
আশিকুর রহমান মিকু গত ২০১২ সালের ৩ জুন বাংলাদেশ প্রতিদিন
পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে নড়াইল সদর আমলী আদালতে ১০ কোটি টাকার
মানহানির মামলা দায়ের করেন। আদালত পুলিশকে তদন্তের নির্দেশ
দেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন
আদালত। কিন্তু মামলার আসামিরা নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার
আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন