জনপ্রিয়
ডেস্ক : মৌলভীবাজার
জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীনকে জেলহাজতে পাঠিয়েছেন
আদালত। গতকাল সোমবার ১৪ সেপ্টেম্বর রাজনৈতিক একটি মামলায় জামিন চাইলে মৌলভীবাজার ৩
নং আমল আদালতের বিচারক জিহাদুর রহমান জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ
দেন।সূত্র জানায়, গত ৫ জানুয়ারি বিএনপি-ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কুলাউড়ায় এমএম শাহীনের নেতৃত্বে শান্তিপূর্ণ বিশাল
কালো পতাকা মিছিল বের করে বিএনপি। পুলিশ হঠাৎ করে সেই শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলের
ওপর টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময়
এমএম শাহীনসহ বিএনপির ১০-১২ জন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় কুলাউড়া থানার এসআই জিএম
আসলামুজ্জামান বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি পুলিশ
অ্যাসল্ট মামলা দায়ের করে।মামলার এজাহারে এমএম শাহীনের নাম ছিল না। কিন্তু ঘটনার ৬
মাস পর আকস্মিকভাবে পুলিশ কুলাউড়ার এই সাবেক এমপি ও বিএনপির নেতা এমএম শাহীনের নাম
অন্তর্ভুক্ত করে ৪৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে (গত ৩০ জুন) মামলার চূড়ান্ত চার্জশিট আদালতে
দাখিল করে। মামলার চার্জশিটে এমএম শাহীনসহ বিএনপির কুলাউড়া উপজেলা শাখার মোট ৪৪ জনকে
আসামি করা হয়।ওই মামলায় সোমবার ১৪ সেপ্টেম্বর মৌলভীবাজার ৩ নং আমল আদালতের বিচারক জিহাদুর
রহমানের কাছে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ
দেন।
এমএম শাহীনের আইনজীবী অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল জানান, এজাহারে এমএম শাহীনের নাম ছিল না। তারপরও রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই ওই মামলায় তাকে আসামি করা হয়েছে।উল্লেখ্য, ওই মামলায় অন্যসব আসামি আদালত থেকে ইতোমধ্যে জামিন পেয়েছেন। সাবেক এমপি এমএম শাহীন আমেরিকায় থাকায় জামিন নিতে পারেননি। দেশে ফেরার পর আদালতে জামিন চাইতে যান।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন