সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারের
বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক ও মেধাবী ছাত্রসহ ৭ জনকে পৃথক পৃথক বাসা-বাড়ী ও স্থান থেকে
ভিন্ন সময়ে আটক করে ১২ অক্টোবর রাত ১২টা ৪৫ মিনিটে ‘বড়দেশের একটি বাড়িতে গোপন বৈঠক’ থেকে
আটকের নাটক সাজিয়ে আটককৃতদেরসহ ১৫জন নেতাকর্মীর বিরুদ্ধে থানা পুলিশ কর্তৃক মিথ্যা
মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা
ও পৌরশাখা। উপজেলা আমীর মাওঃ ফয়জুল ইসলাম, সেক্রেটারী আব্দুল মান্নান, সহ সেক্রেটারী
ফরিদ আল মামুন, আবুল কাশেম, পৌর আমীর মাওঃ মোস্তফা উদ্দীন, নায়েবে আমীর মাওঃ জমির হোসাইন
ও সেক্রেটারী ছাদউজ্জামান এক যৌথ বিবৃতিতে বলেন, ১২ অক্টোবর সোমবার দুপুর ২ টা ১০ মিনিটের
সময় সেক্রেটারী জেনারেল আলী আহসান মোঃ মুজাহিদের মুক্তির দাবীতে একটি মিছিল কলেজ রোড
মোড় থেকে শুরু করে শান্তিপূর্ণ ভাবে প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিণ বিয়ানীবাজারে
সমাবেশের মাধ্যমে শেষ হয়। একটি নিবন্ধিত ও গণতান্ত্রিক দলের নিয়মতান্ত্রিক কর্মসূচি
পালনের পর থেকে কোন কারণ ছাড়া বেপরোয়া হয়ে ওঠে পুলিশ। এরপর থেকে রাতভর উপজেলার অনেক
নিরীহ নেতাকর্মীদের বাসাবাড়ীতে অন্যায়ভাবে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ৭ জন কে আটক
করে থানায় নিয়ে কাগজে-কলমে কথিত গোপন বৈঠকের নাটক সাজায় পুলিশ। অসত্য ও বায়বীয় অভিযোগ
সাজিয়ে সন্ত্রাস বিরোধী ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬ (২) (ই/ঈ) ১২ ধারায় মামলা দায়েরের
নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। পুলিশের এধরনের ভূমিকায় শান্তিপ্রিয় মানুষ আজ
উদ্বিগ্ন, শংকিত ও মর্মাহত। সচেতন বিয়ানীবাজার বাসী জানেন জামায়াতে ইসলামী সন্ত্রাস
ও নৈরাজ্যে বিশ্বাস করে না। জামায়াত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।
নেতৃবৃন্দ মামলায় আটকের উল্লেখীত অসত্য বর্ণনার প্রতিবাদ জানিয়ে বলেন, পৃথক পৃথক স্থান
থেকে ৭ জন নিরীহ ব্যবসায়ী, শিক্ষক ও মেধাবী ছাত্রকে অন্যায়ভাবে আটক করে বিয়ানীবাজারের
শ্রদ্ধাভাজন শিক্ষক মাস্টার মঈন উদ্দিন আহমদের
বড়দেশ বৈরাগীটিকরের বসতঘরে গভীর রাতে গোপন বৈঠক থেকে কুরআন হাদীস, বেশ কয়েকটি
ইসলামী সাহিত্যসহ আটক ও অন্যান্য নেতৃবৃন্দ পালিয়ে যাওয়ার মিথ্যা বর্ণনা দিয়ে সন্ত্রাস
বিরোধী আইনে মামলা করায় সচেতন বিয়ানীবাজারবাসী বিম্মিত। তারা আটককৃতদের নিঃশর্ত মুক্তি
এবং উপজেলা আমীরসহ নেতৃবৃন্দের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
Home
বৃহত্তর সিলেটের সংবাদ
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের বিবৃতি ব্যবসায়ী,শিক্ষক ও নেতাকর্মীদের মুক্তি দাবী
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের বিবৃতি ব্যবসায়ী,শিক্ষক ও নেতাকর্মীদের মুক্তি দাবী
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন